Habakkuk 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, এ কি বাহিনীগণের মাবুদ থেকে হয় না যে, লোকবৃন্দ আগুনের জন্য পরিশ্রম করে এবং জাতিরা অসারতার জন্য ক্লান্ত হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু কি নির্ধারণ করেননি যে জাতিগণের পরিশ্রম আগুনের কেবল ইন্ধনমাত্র, এবং তারা এত পরিশ্রম করে কিন্তু সবকিছুই ব্যর্থ হয়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না যে, লোকবৃন্দ অগ্নির জন্য পরিশ্রম করে, এবং জাতিগণ অলীকতার জন্য ক্লান্ত হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না যে, লোকবৃন্দ অগ্নির জন্য পরিশ্রম করে, এবং জাতিগণ অলীকতার জন্য ক্লান্ত হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু স্থির করেছেন যে, জাতিদের পরিশ্রমের ফল আগুনে পুড়ে যাবে আর তারা মিথ্যাই নিজেদের ক্লান্ত করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন স্থির করেছেন যে, জাতিদের পরিশ্রমের ফল আগুনে পুড়ে যাবে আর তারা মিথ্যাই নিজেদের ক্লান্ত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের যুদ্ধ-বন্দীরা প্রাণপাত করে যা কিছু গড়ে তুলেছে, সবই যাবে অগ্নির করাল গ্রাসে, ব্যর্থ হবে সব পরিশ্রম। সর্বাধিপতি প্রভুর নির্ধারিত এই-ই তোমাদের বিধিলিপি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু ঠিক করেছেন যে এই লোকরা নির্মাণের জন্য যে কাজ করেছে তার সব কিছু আগুনে ধ্বংস করবেষ তাদের সব পরিশ্রম বৃথাই যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা কি বাহিনীদের সদাপ্রভুর থেকে হয়নি, লোকেরা আগুনের জন্য পরিশ্রম করে এবং জাতিরা মিথ্যাই নিজেদের ক্লান্ত করে।