Habakkuk 2:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সমুদ্র যেমন পানিতে আচ্ছন্ন, তেমনি দুনিয়া মাবুদের মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, পৃথিবী তেমনই সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমুদ্র যেমন জলে ভরা থাকে তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমুদ্র যেমন পানিতে ভরা থাকে তেমনি দুনিয়া মাবুদের মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্র যেমন জলে পরিপূর্ণ, তেমনই পূর্ণ হবে মানুষের হৃদয় পরমেশ্বরের ক্ষমতা ও মহিমার উপলব্ধিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভুর মহিমার কথা সব জায়গার লোকরা জানতে পারবে| সমুদ্র থেকে জল যেমন ছড়িয়ে যায় সেই রকম ভাবে এই খবরটাও চারিদিক ছড়িয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবী সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে, যেমন সমুদ্র জলে ভরা থাকে।