Habakkuk 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ তাকে, যে তার প্রতিবেশীকে পান করায়; তুমি ভাণ্ডে তোমার বিষ মিশিয়ে থাক, আবার তাকে মাতাল করে থাক, যেন তুমি তাদের উলঙ্গতা দেখতে পাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধিক্ তাকে, যে তার প্রতিবেশীদের সুরা পান করায়, সুরাপাত্র থেকে ঢেলে যায় যতক্ষণ না পর্যন্ত তারা মত্ত হয়ে ওঠে, যেন সে তাদের নগ্ন শরীরের প্রতি দৃষ্টি দিয়ে উপভোগ করতে পারে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ তাহাকে, যে আপন প্রতিবাসীকে পান করায়; তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয়া থাক, আবার তাহাকে মত্ত করিয়া থাক, যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ তাহাকে, যে আপন প্রতিবাসীকে পান করায়; তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয়া থাক, আবার তাহাকে মত্ত করিয়া থাক, যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জাতিরা বলবে, ‘ধিক্ তাকে, যে রাগ করে তার প্রতিবেশীদের কড়া মদ খাওয়ায় এবং মাতাল করে তোলে যাতে সে তাদের উলংগতা দেখতে পায়।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“জাতিরা বলবে, ‘ঘৃণ্য সে, যে রাগ করে তার প্রতিবেশীদের কড়া মদানো রস খাওয়ায় এবং মাতাল করে তোলে যাতে সে তাদের উলংগতা দেখতে পায়।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সর্বনাশ অনিবার্য! চূড়ান্ত ঔদ্ধত্যে তুমি চরম অবমাননা করেছ তোমার প্রতিবেশী রাজ্যের মানুষের। তোমার অমানুষিক অত্যাচারে তারা হয়েছে অনাবৃত, বিপর্যস্ত। এবার তোমার পালা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা সুরাপান করিয়ে তোমাদের প্রতিবেশীদের মাতাল করে দাও তাদের খুব খারাপ পরিণতি হবে| রাগের চোটে তোমাদের প্রতিবেশীদের মাতাল করতে তোমরা তোমাদের দ্রাক্ষারস ঢেলে দাও যাতে তোমরা তাদের উলঙ্গ অবস্থায় দেখতে পাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘ধিক তাকে যে তার প্রতিবেশীকে পান করায়, তুমি তাদের মাতাল করা পর্যন্ত তোমার বিষ মেশাও যাতে তুমি তাদের উলঙ্গতা দেখতে পাও!’