Habakkuk 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সম্মানের পরিবর্তে অপমানেই পরিপূর্ণ হয়েছ; তুমিও পান করে উলঙ্গ হও; মাবুদের ডান হাতের পানপাত্র তোমার দিকে ফিরান যাবে ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহিমাতে নয় তুমি লজ্জায় পরিপূর্ণ হবে। এখন তোমার পালা! সুরা পান করো এবং তোমার নগ্নতা প্রকাশ পাক। সদাপ্রভুর বিচারের পানপাত্র থেকে পান করো এবং তোমার সব গৌরব লাঞ্ছনায় রূপান্তরিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সম্মানের স্থানে অপমানেই পরিপূর্ণ হইয়াছ; তুমিও পান করিয়া অচ্ছিন্নত্বকের ন্যায় হও; সদাপ্রভুর দক্ষিণ হস্ত স্থিত পানপাত্র তোমার দিকে ফিরান যাইবে, ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সম্মানের স্থানে অপমানেই পরিপূর্ণ হইয়াছ; তুমিও পান করিয়া অচ্ছিন্নত্বকের ন্যায় হও; সদাপ্রভুর দক্ষিণ হস্তস্থিত পানপাত্র তোমার দিকে ফিরান যাইবে, ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সম্মানের বদলে লজ্জায় পরিপূর্ণ হবে। এবার তোমার পালা। তুমি মদ খেয়ে উলংগ হও। সদাপ্রভুর ডান হাতের ক্রোধের পেয়ালা তোমার দিকে আসছে; অসম্মানে তোমার সম্মান ঢাকা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সম্মানের বদলে লজ্জায় পরিপূর্ণ হবে। এবার তোমার পালা। তুমি মদানো রস খেয়ে উলংগ হও। মাবুদের ডান হাতের গজবের পেয়ালা তোমার দিকে আসছে; অসম্মানে তোমার সম্মান ঢাকা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মানের পরিবর্তে আসবে এবার লজ্জা ও অপমান। এর হাত থেকে রেহাই নেই তোমার। প্রভু পরমেশ্বর স্বয়ং তোমায় সমুচিত দণ্ড দেবেন। গৌরব-সম্ভ্রম হারিয়ে তোমার লজ্জা রাখার কোনও উপায় থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু সেই লোকটি প্রভুর ক্রোধ কাকে বলে তা জানতে পারবে| সেই ক্রোধ প্রভুর ডান হাতের এক কাপ বিষের মতো| সেই লোকটি সেই ক্রোধের স্বাদ নেবে এবং মাতাল লোকের মতোই মাটির ওপর পড়ে যাবে| “অসৎ শাসক, তুমি সেই কাপ থেকে বিষ পান করবে| তুমি লজ্জা পাবে, সম্মান নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সম্মানের বদলে লজ্জায় পরিপূর্ণ হবে, এটা পান কর এবং তোমরা নিজের উলঙ্গতাকে প্রকাশ কর, সদাপ্রভুর ডান হাতের পানপাত্র তোমার দিকে ফিরে যাবে ও তোমার সম্মানের উপরে লজ্জা উপস্থিত হবে।