Habakkuk 2:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খোদাই-করা মূর্তিতে উপকার কি যে, তার নির্মাতা তা ক্ষোদাই করে? ছাঁচে ঢালা মূর্তি ও মিথ্যার শিক্ষকেই বা উপকার কি যে, নিজের নির্মিত বস্তুর নির্মাতা তাতে বিশ্বাস করে নির্বাক মূর্তি তৈরি করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারিগরের তৈরি খোদিত মূর্তির কি মূল্য? অথবা এক প্রতিমূর্তি যে মিথ্যা শেখায়? কারণ যে সেটা বানায় সে নিজের সৃষ্টিতেই আস্থা রাখে; সে মূর্তি নির্মাণ করে যা কথা বলতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্ষোদিত প্রতিমায় উপকার কি যে, তাহার নির্ম্মাতা তাহা ক্ষোদন করে? ছাঁচে ঢালা প্রতিমার ও মিথ্যার শিক্ষকেই বা [উপকার কি] যে, আপনার নির্ম্মিত বস্তুর নির্ম্মাতা তাহাতে বিশ্বাস করিয়া অবাক্‌ অবস্তু নির্ম্মাণ করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্ষোদিত প্রতিমায় উপকার কি যে, তাহার নির্মাতা তাহা ক্ষোদন করে? ছাঁচে ঢালা প্রতিমার ও মিথ্যার শিক্ষকেই বা [উপকার কি] যে, আপনার নির্মিত বস্তুর নির্মাতা তাহাতে বিশ্বাস করিয়া অবাক্‌ অবস্তু নির্মাণ করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রতিমার কোন মূল্য নেই, কারণ মানুষই তো তাকে খোদাই করে তৈরী করেছে। ছাঁচে ঢালা মূর্তিরও মূল্য নেই, কারণ তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়। যে তা তৈরী করে সে কেন তার হাতে গড়া জিনিসের উপর নির্ভর করে? সেই প্রতিমা তো কথা বলতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“প্রতিমার কোন মূল্য নেই, কারণ মানুষই তো তাকে খোদাই করে তৈরী করেছে। ছাঁচে ঢালা মূর্তিরও মূল্য নেই, কারণ তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়। যে তা তৈরী করে সে কেন তার হাতে গড়া জিনিসের উপর ভরসা করে? সেই মূর্তি তো কথা বলতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের হাতে গড়া মূর্তির আছে কি কোনও মূল্য? সে তো অসার মাত্র, অলীক মহিমায় আবৃত! কারিগর মূক প্রতিমা নির্মাণ করে, নির্ভর করে তার নিজের সৃষ্ট বস্তুরই উপর। কি লাভ এইসব অসার বস্তুতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোকটির ভ্রান্ত দেবতা তাকে সাহায্য করবে না| কারণ সেটা কেবল মূর্ত্তিই যা ধাতু দিয়ে মোড়া| এটা কেবল মাত্রই মূর্ত্তি| সে জন্য যে লোকটি মূর্ত্তি তৈরী করেছে সে মূর্ত্তির কাছ থেকে সাহায্য পাবার আশা করতে পারে না| সেই মূর্ত্তিটি কথাও বলতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খোদিত প্রতিমা কি তোমার কোন লাভ করে? যে সেটা খোদাই করেছে বা যে গলা ধাতু থেকে মূর্তির ছাঁচ গড়েছে, সে একজন মিথ্যা শিক্ষক; কারণ সে নিজের হাতের কাজকে বিশ্বাস করে এবং সে সব বোবা দেবতা তৈরী করে।