Habakkuk 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ তাকে, যে কাঠকে বলে, তুমি জাগ, নির্বাক পাথরকে বলে, তুমি ওঠ। সে কি শিক্ষা দেবে? দেখ, সে সোনা ও রূপায় মোড়ানো, তার অন্তরে শ্বাসবায়ুর লেশমাত্রও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’ আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’ সেটা কি পথ দেখাতে পারে? এটা সোনা ও রুপো দিয়ে আবৃত; এর মধ্যে কোনো শ্বাস নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ তাহাকে, যে কাষ্ঠকে বলে, তুমি জাগ, অবাক্‌ প্রস্তরকে বলে, তুমি উঠ। সে কি শিক্ষা দিবে? দেখ, সে সুবর্ণ ও রৌপ্যে মণ্ডিত, তাহার অন্তরে শ্বাসবায়ুর লেশও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ তাহাকে, যে কাষ্ঠকে বলে, তুমি জাগ, অবাক্‌ প্রস্তরকে বলে, তুমি উঠ। সে কি শিক্ষা দিবে? দেখ, সে সুবর্ণ ও রৌপ্য মণ্ডিত, তাহার অন্তরে শ্বাসবায়ুর লেশও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিরা বলবে, ‘ধিক্‌ তাকে, যে কাঠকে জীবিত হতে বলে কিম্বা প্রাণহীন পাথরকে জেগে উঠতে বলে।’ সেগুলো কি তাকে শিক্ষা দিতে পারে? সেগুলো তো সোনা আর রূপা দিয়ে মোড়ানো; সেগুলোর মধ্যে শ্বাসবায়ু নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিরা বলবে, ‘ঘৃণ্য সে, যে কাঠকে জীবিত হতে বলে কিংবা প্রাণহীন পাথরকে জেগে উঠতে বলে।’ সেগুলো কি তাকে শিক্ষা দিতে পারে? সেগুলো তো সোনা আর রূপা দিয়ে মোড়ানো; সেগুলোর মধ্যে শ্বাসবায়ু নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সর্বনাশ অনিবার্য, যে কাষ্ঠখণ্ডকে সম্বোধন করে বলে, ‘তুমি জাগ্রত হও’, মূক পাষাণ মূর্তিকে বলে, ‘ওঠ’। এই প্রতিমা কি প্রকাশ করতে পারে পরম জ্ঞান? সোনা-রূপোয় মোড়া হলেও প্রাণবায়ু নেই তার মধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা সেই লোকটির পক্ষে খুবই খারাপ হবে যে কাঠের মূর্ত্তিকে বলে, “উঠে পড়ো!” এটা লোকটির পক্ষে খুবই খারাপ হবে যে, যে পাথর কথা বলতে পারে না তাকে বলে, “জেগে ওঠো!” এসব জিনিস তাকে সাহায্য করতে পারবে না| সেই মূর্ত্তিটি হয়তো সোনা এবং রূপোর দ্বারা আবৃত হতে পারে কিন্তু সেই মূর্ত্তিতে কোন প্রাণ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তাকে! যে কাঠের মূর্ত্তি কে বলে জেগে ওঠ, আর প্রাণহীন পাথরের মূর্ত্তি বলে ওঠ, এই সব কি শিক্ষা দেবে? দেখ, সে তো সোনা ও রূপা দিয়ে মোড়ানো, কিন্তু তার মধ্যে শ্বাসবায়ু নেই।