Habakkuk 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের জন্য ও তা পরিণামের আকাঙ্খা করছে, আর মিথ্যে হবে না; তার বিলম্ব হলেও তার অপেক্ষা কর, কেননা তা অবশ্য উপস্থিত হবে, যথাসময়ে পূর্ণ হবে, বিলম্ব করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে; এটা শেষ সময়ের কথা বলে এবং মিথ্যা প্রমাণিত হবে না। এটা ঘটতে দেরি হলেও, অপেক্ষা করো; নিশ্চয়ই এটা ঘটবে এবং দেরি হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের নিমিত্ত, ও তাহা পরিনামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না; তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা কর, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের নিমিত্ত, ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না; তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা কর, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ এই দর্শনের কথা পূর্ণ হবার সময় এখনও বাকী আছে, কিন্তু তা তাড়াতাড়ি এগিয়ে আসছে এবং সেই দর্শন মিথ্যা প্রমাণিত হবে না। দেরি হলেও তার জন্য অপেক্ষা কর; তা ঠিক সময়ে নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি এই কথা লেখ:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এই দর্শনের কথা পূর্ণ হবার সময় এখনও বাকী আছে, কিন্তু তা তাড়াতাড়ি এগিয়ে আসছে এবং সেই দর্শন মিথ্যা প্রমাণিত হবে না। দেরি হলেও তার জন্য অপেক্ষা কর; তা ঠিক সময়ে নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি এই কথা লেখ:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লিখে রাখ, কারণ এসব ঘটনা ঘটার সময় আসেনি এখনও। তবে, আর দেরী নেই! যা আমি তোমায় বলছি, সত্য হবে সে কথা। অপেক্ষা কর, এখনই না হলেও এ ঘটনা ঘটবেই, অধিক বিলম্ব হবে না তার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তাটি ভবিষ্যতের এক বিশেষ সময়ের জন্য| এই বার্তাটি ভবিষ্যতের এক বিশেষ সময়ের জন্য| এই বার্তাটি সমাপ্তি সম্পর্কে| এটা সত্যিই ঘটবে| মনে হতে পারে যে সময়টা কখনও আসবে না| কিন্তু ধৈর্য্য ধরো এবং এর জন্য অপেক্ষা করো| সেই সময় আসবে, দেরী হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই দর্শন এখনো পর্যন্ত ভবিষ্যতের জন্য এবং অবশেষে বলা হবে ও ব্যর্থ হবে না। যদিও এটা দেরি হয়, এর অপেক্ষা কর! কারণ এটা অবশ্যই আসবে এবং বিলম্ব করবে না!