Habakkuk 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তার প্রাণ অহংকারে ফুলে উঠেছে, তার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি তার ঈমান দ্বারাই বাঁচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, শত্রু অহংকারে ফুলে উঠেছে; তার ইচ্ছাসকল ন্যায্য নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্ম্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অহংকারী বাবিল সৎ নয়, কিন্তু যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে তার বিশ্বস্ততার দরুন বেঁচে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অহংকারী ব্যাবিলন সৎ নয়, কিন্তু যাকে ধার্মিক বলে গ্রহণ করা হয় সে তার বিশ্বস্ততার দরুন বেঁচে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, দুষ্টের পতন হবে, কিন্তু রক্ষা পাবে ন্যায়পরায়ণ ব্যক্তি, কারণ সে যে পরমেশ্বরের অনুরক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা শুনতে আগ্রহী নয়, তাদের এই বার্তাটি সাহায্য করবে না: কিন্তু যে ব্যক্তি ঠিক কাজ করে সে তার আনুগত্যের জন্য বেঁচে থাকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, মানুষের প্রাণ গর্বে ফুলে উঠে এবং নিজের মধ্যে ন্যায়পরায়ণতা নেই, কিন্তু ধার্মিক ব্যক্তি নিজের বিশ্বাসে বাঁচবে।