Habakkuk 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত মদ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে; সে অভিমানী বীর, সে ঘরে থাকে না; সে পাতালের মত অপরিমিত লোভী, সে মৃত্যুর মত, তৃপ্ত হয় না, কিন্তু সর্বজাতিকে একত্র করে আত্মসাৎ করে এবং সর্বলোকবৃন্দকে নিজের কাছে সংগ্রহ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকৃতপক্ষে, সুরা তাকে প্রতারণা করে; সে দাম্ভিক এবং কখনও বিশ্রাম করে না। কারণ পাতালের মতো সে লোভী এবং মৃত্যুর মতো কখনোই সন্তুষ্ট হয় না, সমগ্র জাতিগণদের সে নিজের কাছে একত্রিত করে এবং সকলকে বন্দি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার মদ্য প্রযুক্ত সে বিশ্বাসঘাতক; সে অভিমানী বীর, সে ঘরে থাকে না; সে পাতালের ন্যায় অপরিমিত লোভী, সে মৃত্যুর সদৃশ, তৃপ্ত হয় না, কিন্তু সর্ব্বজাতিকে একত্র করিয়া আত্মসাৎ করে, এবং সর্ব্বলোকবৃন্দকে আপনার কাছে সংগ্রহ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার মদ্য প্রযুক্ত সে বিশ্বাসঘাতক; সে অভিমানী বীর, সে ঘরে থাকে না; সে পাতালের ন্যায় অপরিমিত লোভী, সে মৃত্যুর সদৃশ, তৃপ্ত হয় না, কিন্তু সর্বজাতিকে একত্র করিয়া আত্মসাৎ করে, এবং সর্বলোকবৃন্দকে আপনার কাছে সংগ্রহ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্বে ভরা বাবিলের সংগে আংগুর-রস বিশ্বাসঘাতকতা করছে, তাকে অস্থির করে তুলছে। সে মৃতস্থানের মত লোভী এবং মৃত্যুর মত কখনও তৃপ্ত হয় না; সে সমস্ত জাতিকে নিজের কাছে জড়ো করে এবং তাদের বন্দী করে নিয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্বে ভরা ব্যাবিলনের সংগে আংগুর-রস বেঈমানী করছে, তাকে অস্থির করে তুলছে। সে কবরের মত লোভী এবং মৃত্যুর মত কখনও তৃপ্ত হয় না; সে সমস্ত জাতিকে নিজের কাছে জমায়েত করে এবং তাদের বন্দী করে নিয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুরা প্রতারণা করে, ধন সম্পদও প্রতারক, ধনমদে মত্ত মানুষ বিলুপ্ত হবে, কারণ পাতালের মত অতল তার লালসা, মৃত্যুর মতই অতৃপ্ত তার লোভ। তাই সে গ্রাস করে জাতির পর জাতিকে, করায়ত্ত করে সর্বশ্রেণীর মানুষকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “মদ একজন লোককে বোকা বানাতে পারে| একই ভাবে, একজন শক্তিশালী লোকের গর্ব তাকে বোকা বানাতে পারে; কিন্তু সে শান্তি পাবে না| মৃত্যুর মত, সে কখনও সন্তুষ্ট থাকবে না| সে অন্যান্য জাতিদের পরাস্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে| সে ওই সব লোকদের বন্দী করে নিয়ে যাবার কাজ চালিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্বিত যুবক ধনের দ্বারা পাপ করে, তাই সে ঘরে থাকে না, কিন্তু তার ইচ্ছা কবরের মত এবং মৃত্যুর মত বৃদ্ধি পায়, কখনই সন্তুষ্ট হয় না। সে প্রত্যেক জাতিতে নিজের কাছে জড়ো করে এবং সে সমস্ত লোকেদের নিজের জন্য জড়ো করে।