Habakkuk 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমাকে দংশন করবে, তারা কি হঠাৎ উঠবে না? যারা তোমাকে সঞ্চালন করবে, তারা কি শীঘ্র জাগবে না? তখন তুমি তাদের লুণ্ঠিত বস্তু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পাওনাদাররা কি হঠাৎ তোমার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে না? তারা কি সজাগ হয়ে তোমাকে ভীত করবে না? তখন তোমরা ওদের শিকার হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমাকে দংশন করিবে, তাহারা কি হঠাৎ উঠিবে না? যাহারা তোমাকে সঞ্চালন করিবে, তাহারা কি শীঘ্র জাগিবে না? তখন তুমি তাহাদের লুঠিত বস্তু হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমাকে দংশন করিবে, তাহারা কি হঠাৎ উঠিবে না? যাহারা তোমাকে সঞ্চালন করিবে, তাহারা কি শীঘ্র জাগিবে না? তখন তুমি তাহাদের লুন্ঠিত বস্তু হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পাওনাদারেরা কি একদিন হঠাৎ উঠবে না? তারা জেগে উঠে কি তোমাকে কাঁপিয়ে তুলবে না? তখন তুমি হবে তাদের কাছে লুটের মালের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পাওনাদারেরা কি একদিন হঠাৎ উঠবে না? তারা জেগে উঠে কি তোমাকে কাঁপিয়ে তুলবে না? তখন তুমি হবে তাদের কাছে লুটের মালের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কাছে আজ যারা ঋণী তারা মাথা চাড়া দিয়ে উঠবে তুমি বোঝার আগেই, তারাও ছিনিয়ে নেবে তোমার সর্বস্ব। তোমার হৃদ্কম্প জাগাবে তারা, পরে তুমিই হবে তাদের শিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শক্তিশালী পুরুষ, তুমি লোকের কাছ থেকে অর্থ নিয়েছ| এক দিন ওই লোকরা সচেতন হয়ে উঠবে এবং কি ঘটেছে তা বুঝতে পারবে| তখন তারা তোমার বিরুদ্ধে দাঁড়াবে| তখন তারা তোমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে নেবে এবং তুমি খুবই ভয় পেয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমাদের প্রতি দাঁতে দাঁত ঘষে তারা কি হঠাৎ জেগে উঠবে না এবং তোমাকে বেশি আতঙ্কিত করে জাগিয়ে তুলবে না? তখন তোমরা তাদের শিকার হয়ে উঠবে!