Habakkuk 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক তাকে যে তার কুলের জন্য অন্যায় লাভ সংগ্রহ করে, যেন উচ্চে বাসা করতে পারে, যেন অমঙ্গলের হাত থেকে উদ্ধার পেতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধিক্ তাকে, যে দুষ্কর্মের লাভে নিজের ঘর তৈরি করে, বিপর্যয়ের কবল থেকে বাঁচবার জন্য উঁচু স্থানে বসতি স্থাপন করে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক তাহাকে যে আপন কুলের নিমিত্ত কুলাভ সংগ্রহ করে, যেন উচ্চে বাসা করিতে পারে, যেন অমঙ্গলের হস্ত হইতে উদ্ধার পাইতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ তাহাকে যে আপন কুলের নিমিত্ত কুলাভ সংগ্রহ করে, যেন উচ্চে বাসা করিতে পারে, যেন অমঙ্গলের হস্ত হইতে উদ্ধার পাইতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জাতিরা বলবে, ‘ধিক্ তাকে, যে অন্যায় লাভের দ্বারা তার বাসস্থান গড়ে তোলে যাতে সে নিরাপদে থাকতে পারে এবং বিপদের হাত থেকে রক্ষা পায়।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“জাতিরা বলবে, ‘ঘৃণ্য সে, যে অন্যায় লাভের দ্বারা তার বাসস্থান গড়ে তোলে যাতে সে নিরাপদে থাকতে পারে এবং বিপদের হাত থেকে রক্ষা পায়।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সর্বনাশ অনিবার্য! লুণ্ঠিত দ্রব্যে তুমি আপন পরিজনকে করেছ সমৃদ্ধ, সুরক্ষিত করেছ তোমার গৃহ, নিরাপদ হয়েছে তোমার পরিবার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হ্যাঁ, অন্যায় কাজ করে যে ধনী হচ্ছে তার পক্ষে সেটা খুবই খারাপ হবে| সেই লোকটি নিরাপদ জায়গায় বাঁচার জন্য ওই কাজগুলি করছে| সে ভাবছে যে তার কাছ থেকে অন্য লোকদের চুরি করা সে বন্ধ করবে; কিন্তু তার ভাগ্যে খারাপ ঘটনাই ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক! যে অন্যায় লাভের জন্য তার বাসস্থান গড়ে তোলে, যেন সে মন্দতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচুতে বাসা তৈরী করতে পারে।