Habakkuk 3:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাঁড়িয়ে থাকলো, তোমার দ্রুতগামী বাণগুলোর আলোতে, তোমার বজ্ররূপ বর্শার তেজে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য ও চন্দ্র আকাশে স্থির হয়ে রইল যখন তোমার উজ্জ্বল তির উড়ল, এবং তোমার বজ্ররূপ বর্শা ঝলক দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাঁড়াইয়া থাকিল,— তোমার দ্রুতগামী বাণ-সমূহের দীপ্তিতে, তোমার বজ্ররূপ বড়শার তেজে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাঁড়াইয়া থাকিল, তোমার দ্রুতগামী বাণ-সমূহের দীপ্তিতে, তোমার বজ্ররূপ বর্শার তেজে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উড়ন্ত তীরের ঝল্‌কানিতে আর বিদ্যুতের মত তোমার বর্শার চম্‌কানিতে আকাশে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উড়ন্ত তীরের ঝল্‌কানিতে আর বিদ্যুতের মত তোমার বর্শার চম্‌কানিতে আসমানে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্য এবং চন্দ্র তাদের উজ্জ্বলতা হারিয়েছিল| তারা যখন বিদ্যুতের উজ্জ্বল ঝলক দেখেছিল, তখন তারা তাদের ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছিল| সেই বিদ্যুতের ছটা বাতাসের মধ্যে ছুঁড়ে দেওয়া বল্লম এবং তীরের মতো দেখাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশে সূর্য্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল, যখন তোমার দ্রুতগামী তীরের ঝলকানি এবং বিদ্যুতের মত তোমার বর্শার চমক দেখল।