Habakkuk 3:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ক্রোধে ভূতল দিয়ে গমন করলে, কোপে জাতিদেরকে শস্যের মত মাড়াই করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রোধে তুমি পৃথিবীতে অগ্রবর্তী হলে এবং কোপে তুমি জাতিগণকে মাড়িয়ে দিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ক্রোধে ভূতল দিয়া গমন করিলে, কোপে জাতিগণকে [শস্যবৎ] মর্দ্দন করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ক্রোধে ভূতল দিয়া গমন করিলে, কোপে জাতিগণকে [শস্যবৎ] মর্দন করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্রোধে তুমি পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে গেলে আর অসন্তোষে জাতিদের পায়ে মাড়ালে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্রোধে তুমি দুনিয়ার মধ্য দিয়ে এগিয়ে গেলে আর রাগে জাতিদের পায়ে মাড়ালে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দৃপ্তরোষে ধরাপৃষ্ঠে করলে অভিযান, ক্রোধভরে দলন করলে সর্বজাতিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রুদ্ধ হয়ে আপনি পৃথিবীর ওপর দুর্বার ভাবে হেঁটেছিলেন এবং জাতিগণকে শাস্তি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ক্রোধে পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে গেলে, আর অসন্তোষে জাতিদের পায়ে মাড়ালে।