Habakkuk 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাত্রা করলে, তোমার লোকদের উদ্ধার করার জন্য, তোমার অভিষিক্ত লোকের উদ্ধারের জন্য; তুমি দুষ্টের বাড়ির মাথা চূর্ণ করলে, গলা পর্যন্ত তার মূল অনাবৃত করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার প্রজাগণের উদ্ধারের জন্য বাইরে গেলে, তোমার অভিষিক্ত-জনের উদ্ধারের জন্য। তুমি দুষ্টদেশের রাজাকে ধ্বংস করলে, তার মাথা থেকে পা পর্যন্ত তাকে অনাবৃত করলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাত্রা করিলে, —আপন প্রজাগণের পরিত্রাণার্থে, আপন অভিষিক্ত লোকের পরিত্রাণার্থে; তুমি দুষ্টের গৃহের মস্তক চূর্ণ করিলে, কণ্ঠদেশ পর্য্যন্ত আহার মূল অনাবৃত করিলে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাত্রা করিলে, আপন প্রজাগণকে পরিত্রাণার্থে, আপন অভিষিক্ত লোকের পরিত্রাণার্থে; তুমি দুষ্টের গৃহের মস্তক চূর্ণ করিলে, কন্ঠদেশ পর্যন্ত তাহার মূল অনাবৃত করিলে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার লোকদের উদ্ধার করতে, তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতে তুমি বের হয়ে আসলে। তুমি দুষ্টদের দেশের নেতাকে আঘাত করলে, তার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে।[সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বান্দাদের উদ্ধার করতে, তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতে তুমি বের হয়ে আসলে। তুমি দুষ্টদের দেশের নেতাকে আঘাত করলে, তার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজাবৃন্দের উদ্ধারকল্পে, অভিষিক্তজনের পরিত্রাণের জন্যই তোমার এই অভিযান। তুমি দুষ্টের দলপতিকে নিধন করেছ, সমূলে উৎখাত করেছ তার অনুচরদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আপনার লোকদের রক্ষা করার জন্য এসেছেন| আপনি আপনার মনোনীত রাজাকে জয়ের জন্য নেতৃত্ব দিতে এসেছেন| আপনি দেশের নগণ্যতম ব্যক্তি থেকে সব চেয়ে গন্যমান্য ব্যক্তি পর্যন্ত প্রত্যেক দুষ্ট পরিবারের নেতাকে হত্যা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যাত্রা করলে, তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতে, উদ্ধারের জন্য তুমি দুষ্টুদের নেতাকে আঘাত করলে, তার দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে।