Habakkuk 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার ঘোড়ার পাল নিয়ে সমুদ্র দিয়ে গমন করলে। সেই মহাজলরাশি দিয়ে গমন করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ঘোড়াদের দিয়ে তুমি সমুদ্র মাড়িয়ে গেলে, আর মহা জলরাশিকে তোলপাড় করলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে। সেই মহাজলরাশি দিয়া গমন করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে। সেই মহাজলরাশি দিয়া গমন করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পরিচালনায় ঘোড়াগুলো সাগর মাড়িয়ে গেল আর মহাজলের রাশিকে তোলপাড় করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পরিচালনায় ঘোড়াগুলো সাগর মাড়িয়ে গেল আর মহাজলের রাশিকে তোলপাড় করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিযানকালে তোমার বাহনের পদ তাড়নায় মহাসিন্ধু হল ফেনায়িত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আপনার ঘোড়াগুলো গভীর জলের মধ্যে আলোড়িত করে ছুটে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের ঘোড়া নিয়ে সমুদ্র দিয়ে গেলে। সেই মহাজলরাশি তোলপাড় করলে।