Habakkuk 3:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শুনলাম, আমার অন্তর কাঁপতে লাগল, সেই শব্দে আমার ওষ্ঠাধর কেঁপে উঠলো, আমার অস্থিতে পচন প্রবেশ করলো, আমি স্বস্থানে কাঁপতে লাগলাম, কারণ আমাকে বিশ্রাম করতে হবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারীরা আসবে লোকদের বিরুদ্ধে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শুনলাম এবং আমার হৃদয় কাঁপল, শব্দ শুনে আমার ঠোঁট কাঁপল; আমার শরীরের হাড়গুলি ক্ষয় হতে শুরু করল, এবং আমার পা কাঁপতে লাগল। তবুও আমি সেই বিপত্তির দিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব যেদিন বিপত্তি আমাদের আক্রমণকারী জাতির উপরে নেমে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শুনিলাম, আমার অন্তর কাঁপিয়া উঠিল, সেই রবে আমার ওষ্ঠাধর বিকম্পিত হইল, আমার অস্থিতে পচন প্রবেশ করিল, আমি স্বস্থানে কম্পিত হইলাম, কারণ আমাকে বিশ্রাম করিতে হইবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারী আসিবে লোকদের বিরুদ্ধে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শুনিলাম, আমার অন্তর কাঁপিয়া উঠিল, সেই রবে আমার ওষ্ঠাধর বিকমিপত হইল, আমার অস্থিতে পচন প্রবেশ করিল, আমি স্বস্থানে কমিপত হইলাম, কারণ আমাকে বিশ্রাম করিতে হইবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারীরা আসিবে লোকদের বিরুদ্ধে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শব্দ শুনে আমি কাঁপতে লাগলাম, আমার ঠোঁটও কেঁপে উঠল; আমি দুর্বল হয়ে পড়লাম আর আমার পা কাঁপতে লাগল। তবুও আমি সেদিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব যেদিন আমাদের আক্রমণকারীদের উপর বিপদ আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শব্দ শুনে আমি কাঁপতে লাগলাম, আমার ঠোঁটও কেঁপে উঠল; আমি দুর্বল হয়ে পড়লাম আর আমার পা কাঁপতে লাগল। তবুও আমি সেদিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব যেদিন আমাদের আক্রমণকারীদের উপর বিপদ আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই শব্দে আমি শিহরিত হলাম, কম্পিত হল আমার ওষ্ঠাধর, অবশ হল আমার সমস্ত দেহ, পা দুখানিও শিথিল হয়ে গেল। তবু আমি থাকব সেদিনের প্রতীক্ষায়, যেদিন আমার আক্রমণকারীদের উপর নেমে আসবে ঈশ্বরের ক্রোধ ও অভিশাপের দণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই গল্প শুনে খুব উত্তেজিত হয়েছিলাম| আমি জোরে শিস্ দিয়েছিলাম! আমি আমার হাড়ের মধ্যে দুর্বলতা অনুভব করেছিলাম| আমি সেখানে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম| তাই ধ্বংসের দিনের জন্য আমি ধৈর্য্য ধরে অপেক্ষা করব, যখন তারা লোকদের আক্রমণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শুনলাম ও আমার অন্তর কেঁপে উঠল, সেই শব্দে আমার ঠোঁটও কেঁপে উঠল, আমার হারে পচন প্রবেশ করল, আমার নিজের স্থানে কেঁপে উঠলাম, কারণ আমাকে সঙ্কটের দিনের ধৈর্য্য ধরে অপেক্ষা করব, যখন সেই সমস্ত লোকদের উপরে কষ্ট নেমে আসবে যারা আমাদের অত্যাচার করেছে।