Habakkuk 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও ডুমুর গাছ পুষ্পিত হবে না, আঙ্গুরলতায় ফুল ধরবে না, জলপাই গাছ ফলদানে ব্যর্থ হবে, ও ক্ষেতে খাদ্যদ্রব্য উপন্ন হবে না, খোঁয়াড় থেকে ভেড়ার পাল উচ্ছিন্ন হবে, গোয়ালে গরু থাকবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না, যদিও জলপাই গাছ ফলহীন হবে এবং ক্ষেতে খাবারের জন্য শস্য ধরবে না, যদিও মেষের খোঁয়াড়ে কোনো মেষ থাকবে না এবং গোয়ালঘরে গবাদি পশুরা থাকবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদিও ডুমুরবৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিতবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গোরু থাকিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদিও ডুমুরবৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাইবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উপন্ন হইবে না, খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না আর আংগুর লতায় থাকবে না কোন আংগুর, যদিও জলপাই গাছে ফল ধরবে না আর ক্ষেতে জন্মাবে না খাবারের জন্য কোন শস্য, যদিও ভেড়ার খোঁয়াড়ে থাকবে না ভেড়া আর গোয়াল ঘরে থাকবে না গরু,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না আর আংগুর লতায় থাকবে না কোন আংগুর, যদিও জলপাই গাছে ফল ধরবে না আর ক্ষেতে জন্মাবে না খাবারের জন্য কোন শস্য, যদিও ভেড়ার খোঁয়াড়ে থাকবে না ভেড়া আর গোয়াল ঘরে থাকবে না গরু,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ডুমুর গাছে যদি ফল না ধরে দ্রাক্ষালতা যদি হয় নিষ্ফলা, ফলবতী না হয় যদি জলপাই তরু, যদি ক্ষেতেও ফসল না ফলে, উজাড় হয়ে যায় মেষপাল, গোয়ালে না থাকে ধেনু,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হয়তো ডুমুর গাছে ডুমুর বৃদ্ধি পাবে না| দ্রাক্ষাগাছে দ্রাক্ষা হবে না| জলপাইগাছে জলপাই জন্মাবে না| মাঠে শস্য হবে না| খোঁয়াড়গুলোতে হয়তো কোন মেষ থাকবে না| কোন গবাদি পশু হয়তো গোলাবাড়ীগুলোতে থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও ডুমুরগাছে ফুল হবে না, আঙ্গুরগাছে ফল ধরবে না, যদিও জিতবৃক্ষে ফল ধরবে না ও ক্ষেত্রে খাদ্যর জন্য কোন শস্য হবে না, খোঁয়াড়ে মেষপাল থাকবে না, গোয়ালে গরু থাকবে না;