Habakkuk 3:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন, তিনি আমার উচ্চস্থলীগুলো দিয়ে আমাকে চলাচল করাবেন। প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি; তিনি আমার পা হরিণীর পায়ের মতো করেন, তিনি আমাকে উচ্চ স্থানে চলতে ক্ষমতা দেন। প্রধান বাদকের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। প্রধান বাদ্যকারের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভুই আমার শক্তি; তিনি আমার পা হরিণীর পায়ের মত করেন আর আমাকে উঁচু উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন। গান পরিচালকের সংকলনের জন্য। আমার নির্দেশ অনুসারে তারের বাজনাগুলোর সংগে গাইতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিকই আমার শক্তি; তিনি আমার পা হরিণীর পায়ের মত করেন আর আমাকে উঁচু উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন। কাওয়ালী পরিচালকের জন্য। আমার নির্দেশ অনুসারে তারের বাজনাগুলোর সংগে গাইতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই শক্তিদাতা আমার, তিনি চকিত-চরণ হরিণীর মত ক্ষিপ্র করবেন আমার পদযুগল, সুউচ্চ শৈলমালার আশ্রয়ে আমায় রাখবেন নিরাপদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু, আমাকে শক্তি দেন| হরিণের মতো দ্রুত দৌড়বার জন্য তিনি আমাকে সাহায্য করেন| তিনি আমাকে পাহাড়ের ওপরে নিরাপদে চালনা করেন| সঙ্গীত পরিচালকের প্রতি, আমার তারবাদ্যে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভুই আমার শক্তি, তিনি আমার পা হরিণের পায়ের মত করেন, তিনি আমাকে উঁচুঁ উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন। প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।