Habakkuk 3:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাবুক্কুক নবীর মুনাজাত। স্বর, শিগিয়োনোৎ। হে মাবুদ, আমি তোমার বার্তা শুনলাম, ভয় পেলাম; হে মাবুদ, আমাদের কালে তোমার কাজ সজীব কর, আমাদের আমাদের কালে সেগুলো তুমি আবার কর; কোপের সময়ে করুণা স্মরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি তোমার খ্যাতি শুনেছি; আমি তোমার আশ্চর্য কাজে সম্ভ্রমে দাঁড়িয়ে আছি, হে সদাপ্রভু। আমাদের দিনে এই সবের পুনরাবৃত্তি করো, আমাদের সময়ে তা প্রকাশিত করো; তোমার ক্রোধে করুণা স্মরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমি তোমার বার্ত্তা শুনিলাম, ভীত হইলাম; হে সদাপ্রভু, বৎসর-সমূহের মধ্যে তোমার কর্ম্ম সজীব কর, বৎসর-সমূহের মধ্যে জ্ঞাত কর; কোপের সময়ে করুণা স্মরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমি তোমার বার্তা শুনিলাম, ভীত হইলাম; হে সদাপ্রভু, বৎসর-সমূহের মধ্যে তোমার কর্ম সজীব কর, বৎসর-সমূহের মধ্যে জ্ঞাত কর; কোপের সময়ে করুণা স্মরণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমি তোমার কাজের কথা শুনে ভয় পেলাম। হে সদাপ্রভু, আমাদের কালে সেগুলো তুমি আবার কর; আমাদের সময়ে তুমি সেগুলো দেখাও। ক্রোধের সময় তুমি মমতা করবার কথা ভুলে যেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমি তোমার কাজের কথা শুনে ভয় পেলাম। হে মাবুদ, আমাদের কালে সেগুলো তুমি আবার কর; আমাদের সময়ে তুমি সেগুলো দেখাও। রাগের সময় তুমি মমতা করবার কথা ভুলে যেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি শুনেছি তোমার কীর্তির কথা, তাই আমি ভীত তটস্থ। আজকের দিনেও তোমার সেই মহান কীর্তির পুনরাবৃত্তি কর, আবার প্রকাশ কর তোমার স্বরূপ। কিন্তু হে প্রভু, তুমি ক্রুদ্ধ হলেও তোমার কৃপাদৃষ্টি রেখো আমাদের প্রতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি আপনার সম্বন্ধে শুনেছি| প্রভু, অতীতে আপনি যে শক্তিশালী কাজগুলো করেছেন তার সম্বন্ধে আমি অভিভূত হয়ে গেছি| এখন আমার প্রার্থনা এই যে, আপনি আমাদের এই সময়ও মহৎ‌‌ কাজ করুন| অনুগ্রহ করে আমাদের এই বর্তমান কালেও আপনি ঐ কাজগুলো করুন| কিন্তু আপনার কাজের উৎতেজনার মধ্যে আমাদের কৃপা করবার কথাও মনে রাখবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, আমি তোমার বিবরণ শুনে ভয় পেলাম; হে সদাপ্রভু, আমাদের দিনের সেইগুলো তুমি আবার কর, আমাদের দিন তুমি সেইগুলি দেখাও; ক্রোধের দিন তুমি মমতা করবার কথা ভুলে যেও না।