Habakkuk 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর তেজ আলোর মত, তাঁর হাত থেকে কিরণ বের হয়; ঐ স্থান তাঁর পরাক্রমের অন্তরাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রভা সূর্যোদয়ের মতো; তাঁর হাত থেকে আলোকরশ্মি নির্গত হয়, যেখানে তাঁর শক্তি লুকিয়ে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার তেজ দীপ্তির তুল্য, তাঁহার হস্ত হইতে কিরণ নির্গত হয়; ঐ স্থান তাঁহার পরাক্রমের অন্তরাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার তেজ দীপ্তির তুল্য, তাঁহার হস্ত হইতে কিরণ নির্গত হয়; ঐ স্থান তাঁহার পরাক্রমের অন্তরাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্যের মতই তাঁর উজ্জ্বলতা; তাঁর হাত থেকে আলো ঠিক্‌রে পড়ে, সেখানে তাঁর শক্তি লুকানো আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্যের মতই তাঁর উজ্জ্বলতা; তাঁর হাত থেকে আলো ঠিক্‌রে পড়ে, সেখানে তাঁর শক্তি লুকানো আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীব্র বিদ্যুতের আলোক বিচ্ছুরণে তাঁর আগমন, তাঁর করতল থেকে বিচ্ছুরিত হয় আলোকচ্ছটা, সেখানেই নিহিত তাঁর মহাশক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর হাত থেকে তীব্র, উজ্জ্বল আলোর রশ্মির ছটা বেরিয়ে আসছে| সেই হাতের মধ্যে এক রকম ক্ষমতাও লুকিয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার উজ্জ্বলতা সূর্য্যের মতোই, তাঁর হাত থেকে আলো বার হয়; ঐ স্থানে তাঁর শক্তি লুকানো আছে।