Habakkuk 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি থামলেন এবং দুনিয়াকে নাড়ালেন, তিনি দৃষ্টিপাত করলেন এবং জাতিদেরকে কাঁপিয়ে তুললেন; সনাতন পর্বতগুলো খণ্ড-বিখণ্ড হল, চিরন্তন পাহাড়গুলো নত হল; অনাদিকাল থেকে তাঁর গতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দাঁড়ালেন এবং পৃথিবী নাড়িয়ে দিলেন; তিনি দৃষ্টিপাত করলেন এবং সমগ্র জাতিদের কাঁপিয়ে দিলেন। তিনি প্রাচীন পর্বতসকল ভেঙে গুঁড়িয়ে দেন এবং পুরাতন পাহাড় ধ্বংস করেন; কিন্তু তিনি অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি দাঁড়াইয়া পৃথিবীকে পরিমাণ করিলেন, তিনি দৃক্পাত করিয়া জাতিগণকে ত্রাসতাড়িত করিলেন; সনাতন পর্ব্বত সকল খণ্ডবিখণ্ড হইল, চিরন্তন গিরিমালা নত হইল; অনাদিকাল অবধি তাঁহার গতি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি দাঁড়াইয়া পৃথিবীকে পরিমাণ করিলেন, তিনি দৃক্পাত করিয়া জাতিগণকে ত্রাসতাড়িত করিলেন; সনাতন পর্বত সকল খণ্ডবিখণ্ড হইল, চিরন্তন গিরিমালা নত হইল; অনাদিকাল হইতে তাঁহার গতি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দাঁড়িয়ে পৃথিবীকে নাড়া দিচ্ছেন; তিনি তাকিয়ে জাতিদের কাঁপিয়ে তুলছেন। পুরানো দিনের পাহাড়-পর্বত টুকরা টুকরা হয়ে যাচ্ছে আর পুরানো যুগের পাহাড়গুলো ভেংগে পড়ছে। অনন্তকাল থেকে তার পথের কোন পরিবর্তন নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দাঁড়িয়ে দুনিয়াকে নাড়া দিচ্ছেন; তিনি তাকিয়ে জাতিদের কাঁপিয়ে তুলছেন। পুরানো দিনের পাহাড়-পর্বত টুকরা টুকরা হয়ে যাচ্ছে আর পুরানো যুগের পাহাড়গুলো ভেংগে পড়ছে। অনন্তকাল থেকে তার পথের কোন পরিবর্তন নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর চলা যখন থেমে যায়, ধরাতল কেঁপে ওঠে থরথর করে। তাঁর রক্তচক্ষু দেখে ত্রস্ত হয় মানবজাতি। চির অটল শৈলরাজি হয় বিদীর্ণ, তাঁর পদভারে মাটিতে বসে যায় অনড় পর্বতমালা। এ পথেই পড়েছিল তাঁর পদচিহ্ন সুদূর অতীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দাঁড়িয়ে পৃথিবীর বিচার করলেন| তিনি সমস্ত জাতির লোকদের দিকে দৃষ্টিপাত করলেন এবং তাদের ভয়ে শিহরিত করলেন| বহু বছর ধরে যে পর্বতগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল; তারা টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়েছে| বহু পুরানো পুরানো পাহাড়গুলো পড়ে গেল| ঈশ্বর সব সময় এই রকমই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দাঁড়ালেন এবং পৃথিবীকে পরিমাণ করলেন, তিনি তাকালেন এবং জাতিদেরকে ভয়ে চমকিয়ে দিলেন! এছাড়া অনন্তকাল স্থায়ী পর্বতমালা চূর্ণবিচূর্ণ করল এবং চিরস্থায়ী পাহাড় সব নত হল! তার পথ চিরস্থায়ী