Habakkuk 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার ধনুক একেবারে অনাবৃত করেছ, তোমার কালাম অনুসারে শাস্তি দেবার জন্য দণ্ডগুলো শপথ করেছে। [সেলা] তুমি ভূতলকে বিদীর্ণ করে নদ-নদীময় করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি নিজের ধনুক অনাবৃত করলে, আর অনেক তির দাবি করলে। তুমি নদীর দ্বারা পৃথিবী ভাগ করেছ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ধনুক একেবারে অনাবৃত, বাক্যমূলক দণ্ড সকল শপথ দ্বারা স্থিরীকৃত। সেলা। তুমি ভূতলকে বিদীর্ণ করিয়া নদনদীময় করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ধনুক একেবারে অনাবৃত, বাক্যমূলক দণ্ড সকল শপথ দ্বারা স্থিরীকৃত। [সেলা] তুমি ভূতলকে বিদীর্ণ করিয়া নদ-নদীময় করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ধনুক তুমি তুলে নিলে আর তোমার বাক্য অনুসারে শাস্তি দেবার জন্য লাঠিগুলো শপথ করেছে।[সেলা] তুমি পৃথিবীকে ভাগ করে দিলে নদনদী দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ধনুক তুমি তুলে নিলে আর তোমার কালাম অনুসারে শাস্তি দেবার জন্য লাঠিগুলো কসম খেয়েছে। সেলা তুমি দুনিয়াকে ভাগ করে দিলে নদনদী দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি উদ্যত করলে তোমার ধনুক, শর-সংযোগ করলে সেই ধনুকে। তীব্রবেগে ধাবমান শররাজির ঝলকে, তোমার বর্শার দীপ্ত তেজেসূর্য চন্দ্র নিজ নিজ কক্ষপথে হল নিশ্চল। তোমার দর্শনে পর্বতরাজি হল কম্পমান, পৃথিবীর পক্ষ বিদীর্ণ করে ধাবিত হল তোমার সৃষ্ট নদ-নদী। প্রবাহিত হল প্রচণ্ড জলোচ্ছ্বাস, সগর্জনে জলধি হল উত্তাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আপনার কোষ থেকে ধনুক বের করেন| সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আপনি আপনার তীর ব্যবহার করেন| নদী দ্বারা আপনি পৃথিবী বিভক্ত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ধনুক তুমি তুলে নিলে, তোমার বাক্য অনুসারে শাস্তি দেবার জন্য লাঠি গুলো শপথ করেছে। তুমি পৃথিবীকে ভাগ করে দিলে নদী দিয়ে।