Haggai 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দেশের ও পর্বতমালার উপরে, শস্য, আঙ্গুর-রস ও তেল প্রভৃতি ভূমিতে উৎপন্ন বস্তুর উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্ষেতখামার আর পাহাড়ের উপর, শস্যের উপর, নতুন দ্রাক্ষারস, জলপাই তেল সবকিছু যা মাটিতে জন্মায়, মনুষ্য আর প্রাণী এবং তোমাদের সকলের হাতের পরিশ্রমের উপর আমি সদাপ্রভু খরার আহ্বান করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দেশের ও পর্ব্বতগণের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে, এবং মনুষ্য, পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দেশের ও পর্বতগণের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে, এবং মনুষ্য, পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্ষেত-খামার, পাহাড়-পর্বত, শস্য, নতুন আংগুর-রস, তেল ও মাটিতে যা কিছু জন্মায় তার উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সব পরিশ্রমের উপরে বৃষ্টি না পড়বার জন্য আমি আদেশ দিয়েছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষেত-খামার, পাহাড়-পর্বত, শস্য, নতুন আংগুর-রস, তেল ও মাটিতে যা কিছু জন্মায় তার উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সব পরিশ্রমের উপরে বৃষ্টি না পড়বার জন্য আমি হুকুম দিয়েছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই সারা দেশে এনেছি খরা–পাহাড়ে-উপত্যকায়, শস্যক্ষেত্রে, দ্রাক্ষাকুঞ্জে, জলপাইয়ের বনে, ভূমিজাত সবকিছুর উপরে এবং মানুষ হোক আর পশুই হোক–সবারই উপরে। তোমাদের সবকিছুই হবে পণ্ডশ্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমি ভূমি ও পাহাড়কে আজ্ঞা দিছি যেন তা শুকিয়ে যায়| শস্য, নতুন দ্রাক্ষারস, অলিভ তেল এবং পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় সে সব ধ্বংস হয়ে যাবে| লোকজন ও পশুরা দুর্বল হয়ে পড়বে| লোকদের সমস্ত কঠোর পরিশ্রম ব্যর্থ হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি দেশের ও পর্বতের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তেল প্রভৃতি জমিতে উত্পন্ন বস্তুর উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করলাম৷