Haggai 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসা এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশ তাদের আল্লাহ্ মাবুদের কথার বাধ্য হলেন এবং তাদের আল্লাহ্ মাবুদ কর্তৃক প্রেরিত হগয় নবীর সকল কথায় মনোযোগ দিলেন; লোকেরাও মাবুদকে ভয় করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র মহাপুরোহিত যিহোশূয়, ও অবশিষ্ট লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভু এবং ভাববাদী হগয়ের আদেশ মানল। আর তারা সদাপ্রভুকে ভয় করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশ আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভু কর্ত্তৃক প্রেরিত হগয় ভাববাদীর সকল বাক্যে মনোযোগ করিলেন; লোকেরাও সদাপ্রভুর সাক্ষাতে ভীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশ আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভু কর্তৃক প্রেরিত হগয় ভাববাদীর সকল বাক্যে মনোযোগ দিলেন; লোকেরাও সদাপ্রভুর সাক্ষাতে ভীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, যিহোষাদকের ছেলে মহাপুরোহিত যিহোশূয় এবং অন্য সব লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভুর কথামত এবং তাঁর পাঠানো নবী হগয়ের কথামত কাজ করল, কারণ তারা সদাপ্রভুকে ভয় করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, যিহোষাদকের ছেলে মহা-ইমাম ইউসা এবং অন্য সব লোকেরা তাদের মাবুদ আল্লাহ্র কথামত এবং তাঁর পাঠানো নবী হগয়ের কথামত কাজ করল, কারণ তারা মাবুদকে ভয় করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বরের কথা শুনে জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয় এবং সমস্ত লোকের চেতনা এল। তারা নবী হগয়ের কাছে প্রভু পরমেশ্বরের প্রেরিত বাণী গ্রহণ করল। ঈশ্বরের প্রতি তাদের মনে সম্ভ্রম ও ভয় জাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু শল্টীয়েলের পুত্র সরুব্বাবিলের সঙ্গে এবং যিহোষাদকের পুত্র, মহাযাজক যিহোশূয়র সঙ্গে কথা বলার জন্য হগয়কে পাঠিয়েছিলেন| এই লোকরা এবং সমস্ত জনগণ তাদের ঈশ্বর প্রভুর কণ্ঠ এবং ভাববাদী হগয়ের কথা শুনেছিল| লোকরা তাদের প্রভু ঈশ্বরের প্রতি ভয় ও সম্মান দেখালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক এবং লোকদের সমস্ত ইসরায়েলী লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভুর রবে এবং হগয় ভাববাদীর সমস্ত কথায় মনোযোগ দিল, কারণ তাদের ঈশ্বর সদাপ্রভু তাঁকে পাঠিয়েছিলেন এবং লোকেরাও সদাপ্রভুর সম্মুখে ভীত হল৷