Haggai 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, লোকেরা বলছে, সময়, মাবুদের গৃহ নির্মাণের সময়, উপস্থিত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “এই লোকেরা বলে, ‘সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় এখনও আসেনি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকেরা বলিতেছে, সময়, সদাপ্রভুর গৃহ নির্ম্মাণের সময়, উপস্থিত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকেরা বলিতেছে, সময়, সদাপ্রভুর গৃহ নির্মাণের সময়, উপস্থিত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, এই লোকেরা বলে, ‘সদাপ্রভুর ঘর তৈরীর সময় এখনও আসে নি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি যে, এই লোকেরা বলে, ‘মাবুদের ঘর তৈরীর সময় এখনও আসে নি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু নবী হগয়কে বললেন, এই জাতির লোকেরা বলছে, প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের সময় এখনও আসেনি। তুমি তাদের বল:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, “যিহূদার লোকে বলে যে প্রভুর মন্দির পুনঃনির্মাণ করার সময় এখনও আসেনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, এই লোকেরা বলছে, আমাদের দিন বা সদাপ্রভুর গৃহ নির্মাণের দিন, এখনো আসেনি৷