Haggai 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য এখন বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ পথ আলোচনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সযত্নে নিজের পথের বিচার করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন পথ আলোচনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন পথ আলোচনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, তোমরা কিভাবে চলছ তা ভাল করে চিন্তা করে দেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, তোমরা কিভাবে চলছ তা ভাল করে চিন্তা করে দেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজেদের অবস্থাটা কি কখনও খতিয়ে দেখেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেন, ‘নিজের পথ সম্পর্কে সতর্কভাবে চিন্তা কর!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা নিজেদের বিষয়ে লক্ষ্য কর৷