Haggai 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অনেক বীজ বপন করেও অল্প সঞ্চয় করছো, আহার করেও তৃপ্ত হচ্ছ না, পান করেও তৃপ্ত হচ্ছ না, কাপড়-চোপড় পরেও উষ্ণ হচ্ছ না এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অনেক ফসল রোপণ করো, কিন্তু পাও অল্প। তোমরা খাও, কিন্তু তাতে কখনও তৃপ্ত হও না। সুরা পান করো তাও যথেষ্ট হয় না। কাপড় পড়ো কিন্তু তাতে গরম হয় না। কাজের মজুরি ফুটা থলিতে রাখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না, এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না, এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অনেক বুনেছ, কিন্তু কাটছ অল্প। তোমরা খেয়ে থাক, কিন্তু কখনও তৃপ্ত হও না। তোমরা আংগুর-রস খেয়ে থাক, কিন্তু যথেষ্ট পাও না। তোমরা কাপড়-চোপড় গায়ে দাও, কিন্তু তাতে গা গরম হয় না। তোমরা বেতন পেয়ে ফুটা থলিতে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অনেক বুনেছ, কিন্তু কাটছ অল্প। তোমরা খেয়ে থাক, কিন্তু কখনও তৃপ্ত হও না। তোমরা আংগুর-রস খেয়ে থাক, কিন্তু যথেষ্ট পাও না। তোমরা কাপড়-চোপড় গায়ে দাও, কিন্তু তাতে শরীর গরম হয় না। তোমরা বেতন পেয়ে ফুটা থলিতে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অঢেল বীজ বুনেও যৎসামান্য ফসল তুলেছ? কেন তোমাদের খাওয়া-দাওয়া যথেষ্ট পরিমাণে হয় না, কেন তোমরা প্রয়োজনীয় পোষাকের সংস্থান করতে পার না? তোমাদের উপার্জন যেন শুধু ফুটো পাত্রে জল ঢালা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অনেক বীজ বপন করেছ বটে কিন্তু অল্পই ফসল তুলেছ| তোমরা খাও-দাও কিন্তু তৃপ্ত হও না| তোমরা পান করছ বটে কিন্তু মৎত হচ্ছ না| তোমরা কাপড় পরছ বটে কিন্তু উষ্ণ হচ্ছ না| যে টাকা উপায় করে সে ছেঁড়া থলিতে টাকা রাখছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অনেক বীজ রোপণ করেও অল্প শস্য সঞ্চয় করছ, তোমরা খাচ্ছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়, পান করছ কিন্তু তৃপ্ত হচ্ছ না, জামাকাপড় পরেও উষ্ণতা পাচ্ছনা এবং বেতনজীবী লোকরা কেবল ছেঁড়া থলিতে টাকা রাখার জন্যই রোজগার করছে৷”