Haggai 1:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতে উঠে গিয়ে কাঠ আন, এই গৃহ নির্মাণ কর, তাতে আমি এই গৃহের প্রতি খুশি হব এবং গৌরবান্বিত হব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার গৃহ নির্মাণ করার জন্য পাহাড়ে পাহাড়ে যাও এবং কাঠ নিয়ে এসো, যাতে আমি সন্তুষ্ট এবং সম্মানিত হই,” সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতে উঠিয়া গিয়া কাষ্ঠ আন এই গৃহ নির্ম্মাণ কর, তাহাতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব, এবং গৌরবান্বিত হইব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতে উঠিয়া গিয়া কাষ্ঠ আন, এই গৃহ নির্মাণ কর, তাহাতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব, এবং গৌরবান্বিত হইব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবার তোমরা পাহাড়ে উঠে কাঠ নিয়ে এসে উপাসনা-ঘর তৈরী কর, যাতে আমি খুশী ও সম্মানিত হই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবার তোমরা পাহাড়ে উঠে কাঠ নিয়ে এসে বায়তুল-মোকাদ্দস তৈরী কর, যাতে আমি খুশী ও সম্মানিত হই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পাহাড় থেকে কাঠ এনে আবার আমার উপযুক্ত মন্দির নির্মাণ কর যেন আমি যোগ্য মর্যাদায় পূজিত হই। তখন আমি স্বমহিমায় আবির্ভূত হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওঠ, পাহাড়ে গিয়ে কিছু কাঠ নিয়ে এসে আমার মন্দির তৈরী করো| প্রভু বলেছিলেন, ‘তাহলে আমি মন্দির নিয়ে খুশী হব এবং তাতে সম্মানিত হব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতে উঠে কাঠ নিয়ে এসে, আমার এই গৃহ নির্মাণ কর, তাতে আমি এই গৃহের প্রতি খুশি হব এবং গৌরবান্বিত হব,” সদাপ্রভু এই কথা বলেন৷