Haggai 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বল, কেউ যদি তার পোশাকের ভাঁজে পবিত্র মাংস বহন করে, আর সেই অঞ্চলে রুটি বা সিদ্ধ সব্‌জি বা আঙ্গুর-রস বা তেল বা অন্য কোন খাদ্যদ্রব্য স্পর্শ করা হয়, তবে সেই দ্রব্য কি পবিত্র হবে? ইমামেরা জবাবে বললেন, না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ নিজের কাপড়ের ভাঁজে পবিত্র মাংস বহন করে, এবং সেই ভাঁজ করা কাপড় কোনো রুটি বা সিদ্ধ করা খাবার, দ্রাক্ষারস, জলপাই তেল বা অন্যান্য খাদ্যবস্তুকে স্পর্শ করে, কি সেই বস্তুসমগ্র পবিত্র হবে?’ ” পুরোহিতরা উত্তর দিল, “না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বল, কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে, আর সেই অঞ্চলে রুটী, কি সিদ্ধ শবজি, কি দ্রাক্ষারস, কি তৈল, কি অন্য কোন খাদ্যদ্রব্য স্পর্শ করা হয়, তবে সে দ্রব্য কি পবিত্র হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বল, কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে, পবিত্র মাংস বহন করে, আর সেই অঞ্চলে রুটি, কি সিদ্ধ সব্‌জি, কি দ্রাক্ষারস, কি তৈল, কি অন্য কোন খাদ্যদ্রব্য স্পর্শ করা হয়, তবে সেই দ্রব্য কি পবিত্র হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘কোন লোক যদি তার পোশাকের ভাঁজে পবিত্র মাংস বহন করে আর সেই কাপড়ের ছোঁয়া কোন রুটি, সিদ্ধ করা খাবার, আংগুর-রস, তেল কিম্বা অন্য কোন খাবারে লাগে তবে তা কি পবিত্র হয়ে যায়?’ ” হগয়ের প্রশ্নের উত্তরে পুরোহিতেরা বললেন, “না, হয় না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘কোন লোক যদি তার পোশাকের ভাঁজে পবিত্র গোশ্‌ত বহন করে আর সেই কাপড়ের ছোঁয়া কোন রুটি, সিদ্ধ করা খাবার, আংগুর-রস, তেল কিংবা অন্য কোন খাবারে লাগে তবে তা কি পবিত্র হয়ে যায়?’ ” হগয়ের প্রশ্নের জবাবে ইমামেরা বললেন, “জ্বী না, হয় না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি পবিত্র মাংস কোঁচড়ে করে নিয়ে যায় এবং রুটি, সিদ্ধ করা শাক-সব্জি, সুরা, তেল বা অন্য কোন খাদ্য বস্তুতে সেই কাপড়ের ছোঁয়া লাগে, তাহলে সেই সব বস্তু কি পবিত্র হবে? এ সম্পর্কে বিধান কি? পুরোহিতেরা বললেন, পবিত্র হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন লোক তার কাপড়ের ভাঁজে মাংস বহন করে এবং তার পোষাক কিছু পাঁউরুটি, রান্না করা খাবার, দ্রাক্ষারস, তেল অথবা অন্য কোন খাদ্য স্পর্শ করে তাহলে কি এই জিনিষগুলি পবিত্র হয়ে যাবে?” যাজকরা উত্তরে বললেন, “না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ যদি নিজের কাপড়ের আঁচলে করে পবিত্র মাংস নিয়ে যায়, আর সেই আঁচলেই রুটি, কি সিদ্ধ সবজি, কি দ্রাক্ষারস, কি তেল, কি অন্য কোন খাদ্যবস্তু স্পর্শ করা হয়, তবে কি সেই বস্তু পবিত্র হবে?” যাজকেরা উত্তরে বললেন, “না৷”