Haggai 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হগয় বলিলেন, লাশের স্পর্শে নাপাক হওয়া কোন লোক যদি এর মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে, তবে তা কি নাপাক হবে? ইমামেরা জবাবে বললেন, তা নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর হগয় জিজ্ঞাসা করলেন, “যদি কোনো ব্যক্তি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়ে, এইসব বস্তুর মধ্যে কাউকে স্পর্শ করে, কি তা অশুচি হবে?” পুরোহিতরা উত্তর দিলেন, “হ্যাঁ, সেটি অশুচি হয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হগয় কহিলেন, শবের স্পর্শে অশুচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে, তবে তাহা কি অশুচি হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, তাহা অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হগয় বলিলেন, শবের স্পর্শে অশুচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে, তবে তাহা কি অশুচি হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, তাহা অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হগয় বললেন, “মৃতদেহের ছোঁয়া লেগে অশুচি হয়েছে এমন কোন লোক যদি এর কোন একটা ছোঁয়, তবে সেই জিনিস কি অশুচি হয়ে যাবে?” পুরোহিতেরা উত্তর দিলেন, “হ্যাঁ, সেটা অশুচি হয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হগয় বললেন, “লাশের ছোঁয়া লেগে নাপাক হয়েছে এমন কোন লোক যদি এর কোন একটা ছোঁয়, তবে সেই জিনিস কি নাপাক হয়ে যাবে?” ইমামেরা জবাব দিলেন, “জ্বী, সেটা নাপাক হয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হগয় বললেন, মৃতদেহের সংস্পর্শে অশুচি কোন ব্যক্তি যদি এই সব দ্রব্যের কোন একটি স্পর্শ করে তাহলে তা কি অশুচি হবে? পুরোহিতেরা বললেন, হ্যাঁ, তা অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হগয় বললেন, “যদি কোন অশুচি ব্যক্তি এইসব জিনিস স্পর্শ করে তবে তা কি অশুচি হয়?” আর যাজকরা উত্তরে বললেন, “তা অশুচি হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হগয় বললেন, “মৃতদেহ স্পর্শে অশুচি কোন লোক যদি এর মধ্যে কোন বস্তু স্পর্শ করে, তবে কি তা অশুচি হবে?” যাজকেরা উত্তরে বললেন, “তা অশুচি হবে৷”