Haggai 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হগয় জবাবে বললেন, মাবুদ বলেন, আমার সম্মুখে এই বংশ তদ্রূপ ও এই জাতিও তদ্রূপ; তাদের হাতের সমস্ত কাজও তদ্রূপ; এবং ঐ স্থানে তারা যা কোরবানী করে তা নাপাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হগয় বললেন, সদাপ্রভুর বলছেন, “ ‘আমার দৃষ্টিতে এই জাতি ও দেশ এমনই, তারা সেখানে যেসব কাজকর্ম করে এবং যা কিছু উৎসর্গ করে সেসব অশুচি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হগয় উত্তর করিয়া কহিলেন, সদাপ্রভু বলেন, আমার সম্মুখে এই বংশ তদ্রূপ ও এই জাতি তদ্রূপ; তাহাদের হস্তের সমস্ত কর্ম্মও তদ্রূপ; এবং ঐ স্থানে তাহারা যাহা উৎসর্গ করে, তাহা অশুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হগয় উত্তর করিয়া কহিলেন, সদাপ্রভু বলেন, আমার সম্মুখে এই বংশ তদ্রূপ ও এই জাতি তদ্রূপ; তাহাদের হস্তের সমস্ত কর্মও তদ্রূপ; এবং ঐ স্থানে তাহারা যাহা উৎসর্গ করে, তাহা অশুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হগয় বললেন, “সদাপ্রভু বলছেন, ‘ঠিক সেইভাবে আমার চোখে এই লোকেরা ও এই জাতি অশুচি। সেইজন্য তারা যা কিছু করে এবং যা কিছু উৎসর্গ করে তা-ও অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হগয় বললেন, “মাবুদ বলছেন, ‘ঠিক সেইভাবে আমার চোখে এই লোকেরা ও এই জাতি নাপাক। সেইজন্য তারা যা কিছু করে এবং যা কিছু কোরবানী দেয় তা-ও নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হগয় তখন বললেন, প্রভু বলেছেন, ঐ সব লোক এবং জাতি2 আমার কাছে সেই রকম অশুচি। তাদের সমস্ত কর্মও অশুচি। তারা মন্দিরে যে নৈবেদ্য উৎসর্গ করে তা-ও অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হগয় বললেন, “প্রভু বলেন, ‘এই লোকরা এবং এই জাতি আমার সামনে পবিত্র নয়| তারা যা কিছু কাজ করে এবং যা কিছু মন্দিরে আনে সেগুলোও অশুদ্ধ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হগয় উত্তরে বললেন, “সদাপ্রভু বলেন, আমার কাছে এই বংশ সেই রকম ও এই জাতি সেই রকম; তাদের হাতের সমস্ত কাজও সেই রকম এবং তারা যা কিছু উত্সর্গ করে, তা অশুচি৷”