Haggai 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, ফরিয়াদ করি, আজকের আগে যত দিন মাবুদের এবাদতখানায় প্রস্তরের উপরে প্রস্তর স্থাপিত ছিল না, সেই সকল দিন নিয়ে আলোচনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এখন থেকে সযত্নে চিন্তা করো—সদাপ্রভুর গৃহ স্থাপিত হওয়ার আগে যখন একটি পাথরের উপরে আরেকটি পাথর ছিল না তখন কি অবস্থা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, বিনতি করি, অদ্যকার দিনের পূর্ব্বে যত দিন সদাপ্রভুর মন্দিরে প্রস্তরের উপরে প্রস্তর স্থাপিত ছিল না, সেই সকল দিন আলোচনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, বিনতি করি, অদ্যকার দিনের পূর্বে যত দিন সদাপ্রভুর মন্দিরে প্রস্তরের উপরে প্রস্তর স্থাপিত ছিল না, সেই সকল দিন আলোচনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন থেকে তোমরা এই বিষয় নিয়ে ভাল করে চিন্তা কর যে, আমার ঘরে যখন একটা পাথরের উপরে আর একটা পাথর ছিল না তখন কি অবস্থা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন থেকে তোমরা এই বিষয় নিয়ে ভাল করে চিন্তা কর যে, আমার ঘরে যখন একটা পাথরের উপরে আর একটা পাথর ছিল না তখন কি অবস্থা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন আমার মন্দিরের পাথরগুলি গাঁথা হয়নি, তখনকার সেই দিনগুলির কথা বিবেচনা করে দেখ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘এখন, আগে যা ঘটেছিল সেগুলোর সম্বন্ধে ভাবো| প্রভুর মন্দিরে একটি পাথরের ওপর আর একটি স্থাপন করবার আগের সময়ের কথা ভাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, আজকের দিন কে ধরে এর আগে যত দিন সদাপ্রভুর মন্দিরে পাথরের উপরে পাথর স্থাপিত ছিল না, সেই সব দিন আলোচনা কর৷