Haggai 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শস্যের শোষ, ম্লানি ও শিলাবৃষ্টি দ্বারা তোমাদের হাতের সমস্ত কাজে তোমাদেরকে আঘাত করতাম, তবুও তোমরা আমার প্রতি ফিরতে না, এই কথা মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের হাতের কাজকে ক্ষয়রোগ, ছাতারোগ আর শিলাবৃষ্টি দিয়ে আঘাত করেছি, তা সত্ত্বেও তোমরা আমার দিকে ফেরোনি,’ সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শস্যের শোষ, ম্লানি, ও শিলাবৃষ্টি দ্বারা তোমাদের হস্তের সমস্ত কার্য্যে তোমাদিগকে আঘাত করিতাম, তথাপি তোমরা আমার প্রতি ফিরিতে না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শস্যের শোষ, ম্লানি, ও শিলাবৃষ্টি দ্বারা তোমাদের হস্তের সমস্ত কার্যে তোমাদিগকে আঘাত করিতাম, তবুও তোমরা আমার প্রতি ফিরিতে না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শস্যের শুকিয়ে যাওয়া ও ছাৎলা পড়া রোগ আর শিলাবৃষ্টি দিয়ে তোমাদের হাতের সমস্ত কাজকে আঘাত করেছিলাম, কিন্তু তবুও তোমরা আমার দিকে ফেরো নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শস্যের শুকিয়ে যাওয়া ও ছাৎলা পড়া রোগ আর শিলাবৃষ্টি দিয়ে তোমাদের হাতের সমস্ত কাজকে আঘাত করেছিলাম, কিন্তু তবুও তোমরা আমার দিকে ফেরো নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পরিশ্রম করে ফসল উৎপন্ন করতে, তাতে আমি শস্য বিধ্বংসী রোগ, ছত্রাক ও শিলাবৃষ্টি দিয়ে আঘাত হানতাম, কিন্তু তোমরা আমার কাছে ফিরে এলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম| তোমরা তোমাদের হাত দিয়ে যে সব জিনিষ তৈরী করেছিলে সেগুলো ধ্বংস করবার জন্য আমি রোগসমূহ ও শিলাবৃষ্টি পাঠিয়েছিলাম কিন্তু তবু তোমরা আমার কাছে ফিরে আসোনি|’ প্রভু এগুলি বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শস্য ক্ষয় রোগ, ছত্রাক রোগ ও শিলাবৃষ্টি দিয়ে তোমাদের হাতের সমস্ত কাজে তোমাদেরকে আঘাত করতাম, তবুও তোমরা আমার প্রতি ফিরতে না, সদাপ্রভু এই কথা বলেন৷