Haggai 2:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফরিয়াদ করি, আজকের দিন থেকে এবং এর পরেও আলোচনা কর, নবম মাসের চব্বিশ দিনের দিন থেকে, মাবুদের এবাদতখানার ভিত্তিমূল স্থাপনের দিন থেকে, আলোচনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘সযত্নে চিন্তা করো আজ নবম মাসের চব্বিশ দিন থেকে সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের দিন পর্যন্ত। সযত্নে চিন্তা করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনতি করি, অদ্যকার দিন অবধি, এবং ইহার পরেও আলোচনা কর, নবম মাসের চতুর্ব্বিংশ দিন অবধি, সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের দিন অবধি, আলোচনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনতি করি, অদ্যকার দিন অবধি, এবং ইহার পরেও আলোচনা কর, নবম মাসের চতুর্বিংশ দিন অবধি, সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের দিন অবধি, আলোচনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ নবম মাসের চব্বিশ দিনের দিন আমার ঘরের ভিত্তি স্থাপন করা হল। এবার আমি তোমাদের জন্য কি করতে যাচ্ছি তা দেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ নবম মাসের চব্বিশ দিনের দিন আমার ঘরের ভিত্তি স্থাপন করা হল। এবার আমি তোমাদের জন্য কি করতে যাচ্ছি তা দেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভুর মন্দিরের ভিত্তি যেদিন স্থাপন করা হয়েছে, সেই নবম মাসের চব্বিশ তারিখের পরের দিনগুলির কথা বিবেচনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আজ নবম মাসের 24তম দিন| তোমরা প্রভুর মন্দিরের ভিত স্থাপনের কাজ শেষ করেছ| এবার লক্ষ্য কর আজকের দিনের পর থেকে কি ঘটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আলোচনা কর, আজকের দিন কে ধরে এর আগে যত দিন এবং এর পর থেকে, নবম মাসের চব্বিশতম দিন পর্যন্ত, সদাপ্রভুর মন্দিরের ভীত গাঁথার দিন পর্যন্ত, আলোচনা কর৷