Haggai 2:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে? আর আঙ্গুর, ডুমুর, ডালিম এবং জলপাই-গাছও ফলে নি। কিন্তু আজ থেকে আমি আশীর্বাদ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখনও কি গোলাঘরে কোনো বীজ আছে? এখনও পর্যন্ত দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম ও জলপাই গাছে ফলও ভালো করে ধরেনি। “ ‘এখন থেকে আমি সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, দাড়িম্ব এবং জিতবৃক্ষও ফলে নাই। অদ্যাবধি আমি আশীর্ব্বাদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, দাড়িম্ব এবং জলপাইবৃক্ষও ফলে নাই। অদ্যাবধি আমি আশীর্বাদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন অবশ্য তোমাদের গোলাঘরে কোন বীজ নেই এবং এতদিন আংগুর, ডুমুর, ডালিম ও জলপাই গাছে কম ফল ধরেছে, কিন্তু আজ থেকে আমি তোমাদের আশীর্বাদ করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন অবশ্য তোমাদের গোলাঘরে কোন বীজ নেই এবং এতদিন আংগুর, ডুমুর, ডালিম ও জলপাই গাছে কম ফল ধরেছে, কিন্তু আজ থেকে আমি তোমাদের দোয়া করব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের গোলার সব বীজ বোনা হয়ে গেছে। কিছু আর পড়ে নেই। দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম কিম্বা জলপাই গাছ এখন ফলবন্ত হয়ে উঠেছে। ঐ দিন থেকেই আমি তোমাদের আশীর্বাদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের গোলায কি কিছু শস্য অবশিষ্ট আছে? না| দ্রাক্ষালতা, ডুমুরগাছ, বেদানা ও অলিভ গাছের দিকে দেখ, তারা কি ফল দিচ্ছে? না| কিন্তু আজকের দিন থেকে আমি তোমাদের আশীর্বাদ করব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গোলায় কি কিছু বীজ পড়ে আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম এবং জিতবৃক্ষও ফল উত্পন্ন করে নি৷ কিন্তু আজ থেকে আমি আশীর্বাদ করব৷