Haggai 2:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্দের সিংহাসন উল্টে ফেলবো, জাতিদের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করবো, রথ ও রথারোহীদেরকে উল্টে ফেলব এবং ঘোড়া ও ঘোড়সওয়ারেরা আপন আপন ভাইয়ের তলোয়ারের আঘাতে মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি রাজাদের সিংহাসন উল্টে দেব এবং বিজাতীয় রাজ্যের ক্ষমতা শেষ করে দেব। আমি রথ ও তার চালকদের উল্টে দেব; ঘোড়া এবং ঘোড়সওয়ারেরা প্রত্যকে তার ভাইদের তরোয়ালের দ্বারা মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ আপন আপন ভ্রাতার খড়্গে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ আপন আপন ভ্রাতার খড়্গে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বিভিন্ন জাতির রাজাদের সিংহাসন উল্টে ফেলব এবং তাদের ক্ষমতা ধ্বংস করে দেব। আমি রথ ও তার চালকদের উল্টে ফেলে দেব; ঘোড়া ও ঘোড়সওয়ারেরা প্রত্যেকে তার ভাইয়ের তলোয়ারের ঘায়ে মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বিভিন্ন জাতির বাদশাহ্দের সিংহাসন উল্টে ফেলব এবং তাদের ক্ষমতা ধ্বংস করে দেব। আমি রথ ও তার চালকদের উল্টে ফেলে দেব; ঘোড়া ও ঘোড়সওয়ারেরা প্রত্যেকে তার ভাইয়ের তলোয়ারের আঘাতে মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সমস্ত রাজসিংহাসন উৎপাটন করব, বিজাতীয় রাজ্যগুলির শক্তি ধ্বংস করব। রথসহ রথীদের আমি উল্টে ফেলব। অশ্ব এবং অশ্বারোহী–উভয়ের পতন হবে। তারা প্রত্যেকে পরস্পরের অস্ত্রাঘাতে নিহত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অনেক রাজা ও তাদের রাজ্যকে উলেট ফেলব| আমি ঐসব রাজ্যের লোকদের শক্তিকেও খর্ব করব| আমি তাদের রথ ও রথের আরোহীদের ধ্বংস করব| তাদের যুদ্ধের ঘোড়া ও ঘোড়সওয়ারীকেও আমি ধ্বংস করব| সেই সমস্ত সৈন্যরা এখন পরস্পরের মিত্র কিন্তু তারাই একে অপরের বিরুদ্ধে উঠে তরবারি দিয়ে একে অপরকে হত্যা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি রাজাদের সিংহাসন উলটিয়ে ফেলব, জাতিদের সব রাজ্যের পরাক্রম নষ্ট করব, রথ ও রথের আরোহীদেরকে উলটিয়ে ফেলব এবং অশ্ব ও অশ্বারোহীরা নিজের নিজের ভাইয়ের তরোয়ালে মারা পরবে৷