Haggai 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ বলেন, সেই দিন হে শল্টীয়েলের পুত্র, আমার গোলাম, সরুব্বাবিল, আমি তোমাকে গ্রহণ করবো, এই কথা মাবুদ বলেন; আমি তোমাকে সীলমোর করার অঙ্গুরীয়স্বরূপ রাখব; কেননা আমি তোমাকে মনোনীত করেছি, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, ‘সেইদিন, শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, আমার দাসকে গ্রহণ করব এবং আমার সিলমোহরের আংটির মতো করব কারণ আমি তোমাকে মনোনীত করেছি,’ সর্বশক্তিমান সদপ্রভু এই কথা বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন, হে শল্টীয়েলের পুত্র, আমার দাস, সরুব্বাবিল, আমি তোমাকে গ্রহণ করিব, ইহা সদাপ্রভু বলেন; আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয়স্বরূপ রাখিব; কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন হে শল্টীয়েলের পুত্র, আমার দাস, সরুব্বাবিল, আমি তোমাকে গ্রহণ করিব, ইহা সদাপ্রভু বলেন; আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয়স্বরূপ রাখিব; কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শল্টীয়েলের ছেলে আমার দাস সরুব্বাবিল, আমি সদাপ্রভু সেই দিন তোমাকে নিয়ে আমার সীলমোহরের আংটির মত করব, কারণ আমি তোমাকে বেছে নিয়েছি।’ আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে শল্টীয়েলের ছেলে আমার গোলাম সরুব্বাবিল, আমি মাবুদ সেই দিন তোমাকে নিয়ে আমার সীলমোহরের আংটির মত করব, কারণ আমি তোমাকে বেছে নিয়েছি।’ আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন, হে আমার দাস জেরুব্বাবেল, শল্টিয়েলের পুত্র, আমি তোমাকে গ্রহণ করব। আমি তোমাকে মুদ্রাঙ্কিত করার অঙ্গুরীয়স্বরূপ করব, কারণ আমি তোমাকে মনোনীত করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান এই সব কথা বলেন, “শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, তুমি আমার দাস| আমি তোমায় মনোনীত করেছি| সেই সময়ে আমি তোমাকে মোহরাঙ্কিত আংটির মত করে দেব| আমি যে এসব করেছি তার প্রমাণ তুমিই হবে|” সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন,’ হে শল্টীয়েলের পুত্র, আমার দাস, সরুব্বাবিল, আমি তোমাকে গ্রহণ করব, সদাপ্রভু এই কথা বলেন; ‘আমি তোমাকে সীলমোহরযুক্ত আংটির মত রাখব; কারণ আমি তোমাকে মনোনীত করেছি,’ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷”