Haggai 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে, পূর্বপ্রতাপের অবস্থায় এই গৃহ দেখেছিল? আর এখন তোমরা এটা কি অবস্থায় দেখতে পাচ্ছ? এটা কি তোমাদের দৃষ্টিতে অবস্তুর মত নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘তোমাদের মধ্যে কেউ বাকি আছে যে সদাপ্রভুর গৃহের পূর্বের শোভা দেখেছে? এখন তা কেমন দেখাচ্ছে? দেখে মনে হয় না আগেকার তুলনায় এটি এখন কিছুই নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে, পূর্ব্বপ্রতাপের অবস্থায় এই গৃহ দেখিয়াছিল? আর এখন তোমরা ইহা কি অবস্থায় দেখিতেছ? ইহা কি তোমাদের দৃষ্টিতে অবস্তুবৎ নহে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে, পূর্বপ্রতাপের অবস্থায় এই গৃহ দেখিয়াছিল? আর এখন তোমরা ইহা কি অবস্থায় দেখিতেছ? ইহা কি তোমাদের দৃষ্টিতে অবস্তুবৎ নহে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘আপনাদের মধ্যে এমন কে আছেন যিনি এই ঘরকে তার আগেকার জাঁকজমকের অবস্থায় দেখেছেন? আর এখন সেটি কেমন দেখছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে, আগেকার তুলনায় এটি কিছুই নয়?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘আপনাদের মধ্যে এমন কে আছেন যিনি এই ঘরকে তার আগেকার জাঁকজমকের অবস্থায় দেখেছেন? আর এখন সেটি কেমন দেখছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে, আগেকার তুলনায় এটি কিছুই নয়?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা আগের মন্দিরের রূপ দেখেছ, তাদের কাছে এখানকার রূপ নিতান্ত তুচ্ছ বলে মনে হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে এই মন্দিরকে তার পূর্বের গৌরব মণ্ডিত অবস্থায় দেখেছিলে? তোমাদের কি মনে হয়? প্রথম মন্দিরটির তুলনায় এই মন্দিরটি কি দেখতে কিছুই নয়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে, পূর্বের মহিমায় এই গৃহ দেখেছিল? আর এখন তোমরা একে কি অবস্থায় দেখছ? এর অবস্থা কি তোমাদের চোখে অস্তিত্বহীন নয়?’