Haggai 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন, হে সরুব্বাবিল, তুমি বলবান হও, এই কথা মাবুদ বলেন, আর হে যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসা, তুমি বলবান হও; এবং দেশের সমস্ত লোক, তোমরা বলবান হও, এই কথা মাবুদ বলেন; আর কাজ কর, কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন, সরুব্বাবিল, বলবান হও,’ এই কথা সদপ্রভু বলেন, ‘যিহোষাদকের ছেলে মহাযাজক যিহোশূয় এবং দেশের অবশিষ্ট লোকেরা বলবান হও, কাজ করে যাও কারণ আমি তোমাদের সঙ্গে আছি,’ এই কথা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এখন, হে সরুব্বাবিল, তুমি বলবান হও, ইহা সদাপ্রভু বলেন, আর হে যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক, তুমি বলবান হও; এবং দেশের সমস্ত লোক, তোমরা বলবান হও, ইহা সদাপ্রভু বলেন, আর কার্য্য কর; কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এখন, হে সরুব্বাবিল, তুমি বলবান হও, ইহা সদাপ্রভু বলেন, আর হে যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক, তুমি বলবান হও; এবং দেশের সমস্ত লোক, তোমরা বলবান হও, ইহা সদাপ্রভু বলেন, আর কার্য কর; কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তুমি তাদের বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘হে সরুব্বাবিল, তুমি সাহস কর; হে মহাপুরোহিত যিহোশূয়, সাহস কর; হে দেশের সমস্ত লোক, তোমরা সাহস কর ও কাজ কর; কারণ আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তোমাদের সংগে সংগে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তুমি তাদের বলবে যে, মাবুদ বলছেন, ‘হে সরুব্বাবিল, তুমি সাহস কর; হে মহা-ইমাম ইউসা, সাহস কর; হে দেশের সমস্ত লোক, তোমরা সাহস কর ও কাজ কর; কারণ আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন তোমাদের সংগে সংগে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তবুও জেরুব্বাবেল, সাহস কর। প্রধান পুরোহিত যিহোশূয়, তুমিও সাহস কর। দেশের সমগ্র জনতা, তোমরাও সাহস কর এবং কাজ কর। আমি তোমাদের সঙ্গে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন সরুব্বাবিল প্রভু বলেন, “সাহস হারিয়ো না, শক্ত হও|” যিহোষাদকের পুত্র মহাযাজক যিহোশূয়, “সাহস হারিয়ো না, শক্ত হও|” এই দেশের সমস্ত লোককে প্রভু এই কথা বলেন, “সাহস হারিয়ো না, শক্ত হও|” এই কাজ করে যাও কারণ আমি তোমাদের সঙ্গে আছি! প্রভু সর্বশক্তিমান এই কথা বলেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন, হে সরুব্বাবিল, তুমি সবল হও, সদাপ্রভু এই কথা বলেন, ‘আর হে যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক, তুমি সবল হও; এবং দেশের সমস্ত লোক, তোমরাও সবল হও, সদাপ্রভু এই কথা বলেন, আর কাজ কর; কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷’