Haggai 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যখন মিসর থেকে বের হয়ে এসেছিলে, তখন আমি তোমাদের সঙ্গে কালাম দ্বারা নিয়ম স্থির করেছিলাম; এবং আমার রূহ্ তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন; তোমরা ভয় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় আমি তোমাদের সঙ্গে এই প্রতিশ্রুতি করেছিলাম যে, আমার আত্মা তোমাদের সঙ্গে থাকবে। তাই ভয় করো না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যখন মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিলে, তখন আমি তোমাদের সহিত বাক্য দ্বারা নিয়ম স্থির করিয়াছিলাম; এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন; তোমরা ভয় করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যখন মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিলে, তখন আমি তোমাদের সহিত বাক্য দ্বারা নিয়ম স্থির করিয়াছিলাম; এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন; তোমরা ভয় করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যখন মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলে তখন তোমাদের কাছে আমি এই প্রতিজ্ঞাই করেছিলাম, আর আমার আত্মা এখনও তোমাদের মধ্যে আছেন। তোমরা ভয় কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যখন মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলে তখন তোমাদের কাছে আমি এই ওয়াদাই করেছিলাম, আর আমার রূহ্ এখনও তোমাদের মধ্যে আছেন। তোমরা ভয় কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে বেরিয়ে আসার সময় আমি তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমার আত্মা তোমাদের মাঝে অধিষ্ঠান করেন, সুতরাং তোমরা ভয় করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তোমরা যখন মিশর দেশ ত্যাগ করেছিলে সেই সময় আমি তোমাদের সঙ্গে একটি চুক্তি করেছিলাম| আর আমি আমার সেই প্রতিশ্রুতি রেখেছি| আমার আত্মা তোমাদের সঙ্গে রয়েছে| সুতরাং ভয় পেও না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিলে, তখন আমি তোমাদের সঙ্গে বাক্যের মাধ্যমে নিয়ম স্থির করেছিলাম এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করে; তোমরা ভয় করো না৷”