Haggai 2:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আর একবার, অল্পকালের মধ্যে, আমি আসমান ও জমিনকে এবং সমুদ্র ও শুকনো ভূমিকে কাঁপিয়ে তুলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই আমি আবার আকাশ, পৃথিবী, সমুদ্র এবং ভূমিকে প্রকম্পিত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আর এক বার, অল্পকালের মধ্যে, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আর একবার, অল্পকালের মধ্যে, আমি আকাশমন্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কমপান্বিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আর অল্পকাল পরে আমি আর একবার আকাশ, পৃথিবী, সাগর ও ভূমিকে নাড়া দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আর অল্পকাল পরে আমি আর একবার আসমান, দুনিয়া, সাগর ও ভূমিকে নাড়া দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আর কিছুকাল পরে আমি আর একবার জল-স্থল, স্বর্গ-মর্ত্যকে কাঁপিয়ে তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ প্রভু সর্বশক্তিমান এই কথাগুলো বলছেন! ‘কিছু ক্ষণের মধ্যেই আমি আকাশ ও পৃথিবীকে নাড়া দেব| আমি সমুদ্র ও শুকনো জমিকেও কাঁপিয়ে তুলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আর একবার, অল্পদিনের র মধ্যেই, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুস্ক ভূমিকে কাঁপাব৷