Hebrews 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, “হে প্রভু, তুমিই আদিতে দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করেছ, আসমানও তোমার হাতের রচনা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আরও বলেন, “হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, “হে প্রভু, তুমিই আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর একথাও বলেছেন: ‘হে প্রভু, আদিতে তুমিই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ; স্বর্গ তোমারই হাতের সৃষ্টি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, “হে প্রভু, তুমিই আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, স্বর্গও তোমার হাতের সৃষ্টি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, “হে প্রভু, তুমিই আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর আরও বলেছেন, “প্রভু, তুমি অনেক কাল আগেই পৃথিবীর ভিত্তি গেঁথেছিলে; মহাকাশও তোমার হাতে গড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ আরও বলেছেন, “প্রভু, তুমি অনেক কাল আগেই দুনিয়ার ভিত্তি গেঁথেছিলে; আসমানও তোমার হাতে গড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও বলা হয়েছে: “প্রভু, আদিকালে তুমিই স্থাপন করেছ পৃথিবীর ভিত্তিমূল, আকাশমণ্ডলও তোমারই হাতে গড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর একথাও বলেছেন: “হে প্রভু, আদিতে তুমিই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ; স্বর্গ তোমারই হাতের সৃষ্টি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, “হে প্রভু, তুমিই আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, স্বর্গও তোমার হাতের সৃষ্টি।