Hebrews 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কাপড়ের মত সেসব গুটিয়ে রাখবে, কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে; কিন্তু তুমি যে, সেই আছ এবং তোমার বছরগুলো কখনও শেষ হবে না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে, পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে। কিন্তু তুমি থাকবে সেই একইরকম, তোমার আয়ুর কখনও শেষ হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি পরিচ্ছদের ন্যায় সে সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সে সমস্তের পরিবর্ত্তন হইবে; কিন্তু তুমি যে, সেই আছ, এবং তোমার বৎসর সকল কখনও শেষ হইবে না।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি সেসব পোশাকের মতো গুটিয়ে রাখবে; আর পোশাকের মতো সেগুলির পরিবর্তন হবে৷ কিন্তু তোমার কোন পরিবর্তন হবে না, তোমার অনুগ্রহ শেষ হবে না৷’গীতসংহিতা 102:25-27
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি পোশাকের মত সে সব জড়াবে, পোশাকের মত জড়াবে, আর সে সবের পরিবর্তন হবে; কিন্তু তুমি যে, সেই আছ, এবং তোমার বছর সব কখনও শেষ হবে না|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি পরিচ্ছদের ন্যায় সেই সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সেই সমস্তের পরিবর্তন হইবে; কিন্তু তুমি যে, সেই আছ, এবং তোমার বৎসর সকল কখনও শেষ হইবে না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে, আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে। কিন্তু তুমি একই রকম থাকবে, আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে, আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে। কিন্তু তুমি একই রকম থাকবে, আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পোশাকের মত সেগুলিপরিবর্তন করবে তুমি, অবলুপ্ত হবে সেই জীর্ণ বসন, কিন্তু তুমি যে সেই চিরন্তন, তোমার স্থিতি অন্তহীন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সেসব পোশাকের মতো গুটিয়ে রাখবে; আর পোশাকের মতো সেগুলির পরিবর্তন হবে৷ কিন্তু তোমার কোন পরিবর্তন হবে না, তোমার অনুগ্রহ শেষ হবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি পোশাকের মত সে সব জড়াবে, পোশাকের মত জড়াবে, আর সে সবের পরিবর্তন হবে; কিন্তু তুমি যে, সেই আছ এবং তোমার বছর সব কখনও শেষ হবে না।”