Hebrews 1:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি কোন ফেরেশতাকে কি কোন সময়ে বলেছেন, “তুমি আমার ডান পাশে বস, যতক্ষণ না আমি তোমার দুশমনদেরকে তোমার পায়ের তলায় রাখি”?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, “তুমি আমার ডানদিকে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন্ সময়ে বলিয়াছেন, “তুমি আমার দক্ষিণে বস, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি”?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ঈশ্বর স্বর্গদূতদের মধ্যে কাউকে কখনও বলেন নি: ‘আমি তোমার শত্রুদের যতক্ষণ না তোমার পদানত করি, তুমি আমার ডানপাশে বস৷’গীতসংহিতা 110:1
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ঈশ্বর দূতদের মধ্যে কাকে কোন্ সময়ে বলেছেন, “তুমি আমার ডান দিকে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পদানত না করি”?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন্ সময়ে বলিয়াছেন, “তুমি আমার দক্ষিণে বস, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি”?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কখনও কি কোন স্বর্গদূতকে এই কথা বলেছেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডানদিকে বস”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ কখনও কি কোন ফেরেশতাকে এই কথা বলেছেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডানদিকে বস”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কোন স্বর্গদূতকে ঈশ্বরকখনও বলেননি: “তুমি আমার দক্ষিণে বস, যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর স্বর্গদূতদের মধ্যে কাউকে কখনও বলেন নি: “আমি তোমার শত্রুদের যতক্ষণ না তোমার পদানত করি, তুমি আমার ডানপাশে বস৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বর দূতদের মধ্যে কাকে কোন্ দিনের বলেছেন, “তুমি আমার ডানদিকে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পদানত না করি”?