Hebrews 1:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরেশতারা কি সকলে সেবাকারী রূহ্ নন? যারা নাজাতের অধিকারী হবে, তাঁরা কি তাদের পরিচর্যার জন্য প্রেরিত হন নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গদূতেরা সবাই কি পরিচর্যাকারী আত্মা নন? যারা পরিত্রাণের অধিকারী হবে, তাদের সেবা করার জন্যই কি তারা প্রেরিত হননি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাঁরা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহাঁরা কি তাহাদের পরিচর্য্যার জন্য প্রেরিত নহেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ স্বর্গদূতরা কি পরিচর্য়াকারী আত্মা নয়? আর যাঁরা পরিত্রাণ লাভ করেছে তাদের পরিচর্য়া করার জন্যই কি এদের পাঠানো হয় নি?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সব দূতেরা কি সেবাকারী আত্মা না? যারা পরিত্রাণের অধিকারী হবে, ওরা কি তাদের পরিচর্য্যার জন্য প্রেরিত না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঁহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উঁহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূতেরা কি সকলেই সেবাকারী আত্মা নন? যারা পাপ থেকে উদ্ধার পাবে তাদের সেবা করবার জন্যই তো তাঁদের পাঠানো হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতারা কি সকলেই সেবাকারী রূহ্ নন? যারা নাজাত পাবে তাদের সেবা করবার জন্যই তো তাঁদের পাঠানো হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই স্বর্গদূতেরা কারা? এঁরা সকলেই ঈশ্বরের পরিচর্যায় নিযুক্ত আত্মা। যারা পরিত্রাণ পাবে তাদের সেবা করার জন্যই ঈশ্বর এঁদের পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ স্বর্গদূতরা কি পরিচর্যাকারী আত্মা নয়? আর যাঁরা পরিত্রাণ লাভ করেছে তাদের পরিচর্যা করার জন্যই কি এদের পাঠানো হয় নি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব দূতের আত্মাকে কি আমাকে আরাধনা করতে পাঠানো হয়নি? যারা পরিত্রানের অধিকারী হবে, ওরা কি তাদের পরিচর্য্যার জন্য প্রেরিত না?