Hebrews 1:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই পুত্র হলেন আল্লাহ্র মহিমার প্রভা ও তাঁর পূর্ণ ছবি এবং তিনি তাঁর পরাক্রমের কালাম দ্বারা সমস্ত সৃষ্টি ধারণ করে আছেন। তিনি মানুষের গুনাহ্ ধুয়ে পরিষ্কার করে ঊর্ধ্বলোকে মহিমাময়ের ডান পাশে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইনি তাঁহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক, এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্ত্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্দ্ধলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একমাত্র ঈশ্বরের পুত্রই ঈশ্বরের মহিমার ও তাঁর প্রকৃতির মূর্ত প্রকাশ৷ ঈশ্বরের পুত্র তাঁর পরাক্রান্ত বাক্য়ের দ্বারা সবকিছু ধরে রেখেছেন৷ সেই পুত্র মানুষকে সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ করেছেন৷ তারপর স্বর্গে ঈশ্বরের মহিমার ডানপাশের আসনে বসেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর পুত্রই হল তাঁর মহিমার প্রকাশ ও সারমর্মের চরিত্র, এবং নিজের ক্ষমতার বাক্যের মাধ্যমে সবকিছু বজায় রেখেছেন| পরে তিনি সব পাপ পরিষ্কার করেছেন, তিনি স্বর্গে ঈশ্বরের মহিমার ডান দিকে বসলেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইনি তাঁহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক, এবং আপন পরাক্রমের বাক্যে ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে; পুত্রই ঈশ্বরের পূর্ণ ছবি। পুত্র তাঁর শক্তিশালী বাক্যের দ্বারা সব কিছু ধরে রেখে পরিচালনা করেন। মানুষের পাপ দূর করবার পরে পুত্র স্বর্গে মহান ঈশ্বরের ডান পাশে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে; পুত্রই আল্লাহ্র পূর্ণ ছবি। পুত্র তাঁর শক্তিশালী কালামের দ্বারা সব কিছু ধরে রেখে পরিচালনা করেন। মানুষের গুনাহ্ দূর করবার পরে পুত্র বেহেশতে আল্লাহ্তা’লার ডান পাশে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই ঈশ্বরের মহিমার কিরণ। ঈশ্বরের স্বরূপও তাঁর মাঝে অবিকলভাবে মুদ্রিত। সমগ্র সৃষ্টি তিনি ধারণ করে আছেন তাঁর তেজোময় বাক্যের মহাপরাক্রমে। পাপস্খালনের ব্যবস্থা করার পর তিনি দ্যুলোকে মহামহিম ঈশ্বরের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একমাত্র ঈশ্বরের পুত্রই ঈশ্বরের মহিমার ও তাঁর প্রকৃতির মূর্ত প্রকাশ৷ ঈশ্বরের পুত্র তাঁর পরাক্রান্ত বাক্যের দ্বারা সবকিছু ধরে রেখেছেন৷ সেই পুত্র মানুষকে সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ করেছেন৷ তারপর স্বর্গে ঈশ্বরের মহিমার ডানপাশের আসনে বসেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর পুত্রই হল তাঁর মহিমার প্রকাশ ও সারমর্মের চরিত্র এবং নিজের ক্ষমতার বাক্যের মাধ্যমে সব কিছু বজায় রেখেছেন। পরে তিনি সব পাপ পরিষ্কার করেছেন, তিনি স্বর্গে ঈশ্বরের মহিমার ডানদিকে বসলেন।