Hebrews 1:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ফেরেশতাদের চেয়ে যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পেয়েছেন, তিনি সেই পরিমাণে তাঁদের চেয়ে শ্রেষ্ঠ হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর তাঁর পুত্রকে এমন এক নাম দিয়েছেন যা স্বর্গদূতদের নাম থেকে শ্রেষ্ঠ; আর স্বর্গদূতদের তুলনায় তিনি হয়ে উঠেছেন আরো মহান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি স্বর্গদূতদের থেকে শ্রেষ্ঠ, তেমনি তাঁদের নামের থেকে তিনি আরো মহান|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পিতার কাছ থেকে তিনি যে নাম পেয়েছেন তা যেমন স্বর্গদূতদের নামের চেয়ে মহান, তেমনি তিনি নিজেও স্বর্গদূতদের চেয়ে অনেক মহান হয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পিতার কাছ থেকে তিনি যে নাম পেয়েছেন তা যেমন ফেরেশতাদের নামের চেয়ে মহান, তেমনি তিনি নিজেও ফেরেশতাদের চেয়ে অনেক মহান হয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তিনি স্বর্গদূতদের চেয়ে উচ্চতর পদে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তদনুযায়ী তাঁদের চেয়ে মহত্তর রউপাধি লাভ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর পুত্রকে এমন এক নাম দিয়েছেন যা স্বর্গদূতদের নাম থেকে শ্রেষ্ঠ; আর স্বর্গদূতদের তুলনায় তিনি হয়ে উঠেছেন আরো মহান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি স্বর্গ দূতদের থেকে শ্রেষ্ঠ, তেমনি তাঁদের নামের থেকে তিনি আরো মহান।