Hebrews 1:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আল্লাহ্‌ কোন ফেরেশতাকে কি কোন সময়ে এই কথা বলেছেন, “তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি,” আবার “আমি তাঁর পিতা হব ও তিনি আমার পুত্র হবেন”?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, “তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি?” অথবা আবার, “আমি তার পিতা হব, আর সে হবে আমার পুত্র?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঈশ্বর ঐ দূতগণের মধ্যে কাহাকে কোন্‌ সময়ে বলিয়াছেন, “তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি,” আবার, “আমি তাঁহার পিতা হইব, ও তিনি আমার পুত্র হইবেন”?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ঈশ্বর ঐ স্বর্গদূতদের মধ্যে কাকে কখন বলেছিলেন, ‘তুমি আমার পুত্র; আজ আমি তোমার পিতা হয়েছি৷’গীতসংহিতা 2:7 আবার ঈশ্বর কখনই বা স্বর্গদূতদের বলেছেন, ‘আমি তার পিতা হব আর সে আমার পুত্র হবে৷’2 শমূয়েল 7:14
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বর ঐ দূতদের মধ্যে কাকে কোন্ সময়ে বলেছেন, “তুমি আমার পুত্র, আমি আজ তোমার পিতা হয়েছি,” আবার, “আমি তাঁর পিতা হব, এবং তিনি আমার পুত্র হবেন”?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঈশ্বর ঐ দূতগণের মধ্যে কাহাকে কোন্‌ সময়ে বলিয়াছেন, “তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি,” আবার, “আমি তাঁহার পিতা হইব, ও তিনি আমার পুত্র হইবেন”?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কখনও কি কোন স্বর্গদূতকে এই কথা বলেছেন, “তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম”? আবার তিনি কি বলেছেন, “আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ কখনও কি কোন ফেরেশতাকে এই কথা বলেছেন, “তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম”? আবার তিনি কি বলেছেন, “আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর কোন স্বর্গদূতকে কখনও বলেননি, ‘তুমি আমার পুত্র, আজই তোমার জন্ম দিলাম আমি’ কিম্বা ‘আমি হব তার পিতার এবং সে হবে আমার পুত্র’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ঈশ্বর ঐ স্বর্গদূতদের মধ্যে কাকে কখন বলেছিলেন, “তুমি আমার পুত্র; আজ আমি তোমার পিতা হয়েছি৷” আবার ঈশ্বর কখনই বা স্বর্গদূতদের বলেছেন, “আমি তার পিতা হব আর সে আমার পুত্র হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর ঐ দূতদের মধ্যে কাকে কোন্ দিনের বলেছেন, “তুমি আমার পুত্র, আমি আজ তোমার পিতা হয়েছি,” আবার, “আমি তাঁর পিতা হব এবং তিনি আমার পুত্র হবেন”?