Hebrews 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তিনি প্রথমজাতকে আবার দুনিয়াতে আনয়ন করেন, তখন বলেন, “আল্লাহ্র সকল ফেরেশতা তাঁর এবাদত করুক”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন, “ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তিনি প্রথমজাতকে আবার জগতে আনেন, তখন বলেন, “ঈশ্বরের সকল দূত ইহাঁর ভজনা করুক”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার তাঁর প্রথম পুত্রকে যখন তিনি জগতে নিয়ে এলেন তখন ঈশ্বর বললেন, ‘ঈশ্বরের সমস্ত স্বর্গদূতরা তাঁর উপাসনা করুক৷’দ্বিতীয় বিবরণ 32:43
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পুনরায়, যখন ঈশ্বর প্রথমজাতকে পৃথিবীতে আনেন, তখন বলেন, “ঈশ্বরের সব স্বর্গদূত তাঁর উপাসনা করুক|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তিনি প্রথমজাতকে আবার জগতে আনেন, তখন বলেন, “ঈশ্বরের সকল দূত ইঁহার ভজনা করুক”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
না, তিনি তা বলেন নি। ঈশ্বর তাঁর প্রধান সন্তানকে এই জগতে পাঠাবার সময় বলছেন, “ঈশ্বরের সব দূতেরা তাঁকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
না, তিনি তা বলেন নি। আল্লাহ্ তাঁর প্রধান সন্তানকে এই দুনিয়াতে পাঠাবার সময় বলছেন, “আল্লাহ্র সব ফেরেশতারা তাঁকে সেজদা করুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার তিনি যখন তাঁর প্রথমজাতকে এই ধরাতলে আনলেন, তখন বলা হলঃ “ঈশ্বরের সকল দূত তাঁর আরাধনা করুক।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার তাঁর প্রথম পুত্রকে যখন তিনি জগতে নিয়ে এলেন তখন ঈশ্বর বললেন, “ঈশ্বরের সমস্ত স্বর্গদূতরা তাঁর উপাসনা করুক৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুনরায়, যখন ঈশ্বর প্রথমজাতকে পৃথিবীতে আনেন, তখন বলেন, “ঈশ্বরের সব স্বর্গদূত তাঁর উপাসনা করুক।”