Hebrews 1:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরেশতাদের বিষয়ে তিনি বলেন, “তিনি তাঁর ফেরেশতাদেরকে বায়ুস্বরূপ করেন, তাঁর সেবকদেরকে আগুনের শিখাস্বরূপ করেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন, “তিনি তাঁর দূতদের করেন বায়ুসদৃশ, তাঁর সেবকদের করেন আগুনের শিখার মতো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দূতগণের বিষয়ে তিনি বলেন, “তিনি আপন দূতগণকে বায়ুস্বরূপ করেন, আপন সেবকদিগকে অগ্নিশিখাস্বরূপ করেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলেন: ‘আমার স্বর্গদূতদের আমি তৈরী করি বাযুর মতো করে আর আমার সেবকদের আগুনের শিখার মতো করে৷’গীতসংহিতা 104:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর স্বর্গীয়দূতের বিষয়ে ঈশ্বর বলেন, “ঈশ্বর নিজের দূতদেরকে তৈরী করে, নিজের সেবকদেরকে আগুনের শিখার মত করে|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দূতগণের বিষয়ে তিনি বলেন, “তিনি আপন দূতগণকে বায়ুস্বরূপ করেন, আপন সেবকদিগকে অগ্নিশিখা স্বরূপ করেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলছেন, “তিনি বাতাসকে তাঁর দূত করেছেন; জ্বলন্ত আগুনকে করেছেন তাঁর দাস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতাদের বিষয়ে আল্লাহ্‌ বলছেন, “তিনি বাতাসকে তাঁর ফেরেশতা করেছেন; জ্বলন্ত আগুনকে করেছেন তাঁর গোলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গদূতদের সম্পর্কে বলা হয়েছে: “তিনি তাঁর দূতদের বায়ুসদৃশ করেন, তাঁর সেবকদের করেন অগ্নিশিখাবৎ।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলেন: “আমার স্বর্গদূতদের আমি তৈরী করি বায়ুর মতো করে আর আমার সেবকদের আগুনের শিখার মতো করে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর স্বর্গীয় দূতের বিষয়ে ঈশ্বর বলেন, “ঈশ্বর নিজের দূতদের আত্মার তৈরী করে, নিজের দাসদের আগুনের শিখার মত করে।”